নিউজ ডেক্স
আরও খবর
বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায়
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন
ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক!
২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে
কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র
ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়!
বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা
পে-স্কেলের গেজেটের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের দ্রুত গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর শুভেচ্ছা স্মারকলিপি দিয়েছে ‘বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি’।
সংগঠনটির সদ্য গঠিত ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই স্মারকলিপি দেওয়া হয়।
এতে প্রধানমন্ত্রীকে নবগঠিত কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি সরকারি কর্মচারীদের বর্তমান জীবনযাত্রার ব্যয় ও আর্থিক দুর্দশার কথা তুলে ধরা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় পার হয়ে গেছে।
এই সময়ে দ্রব্যমূল্য, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসাসহ জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়লেও নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়েনি।
ফলে ২২ লাখ সরকারি চাকরিজীবীর পরিবারে চরম হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ অবস্থায় কোনো প্রকার কালক্ষেপণ না করে দ্রুত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও তা বাস্তবায়নের কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান নেতারা।
এর আগে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির ‘কাউন্সিল-২০২৬’ অধিবেশনে বাংলাদেশ রেলওয়ের আবদুল মালেককে সভাপতি এবং ক্রীড়া অধিদপ্তরের আশিকুল ইসলামকে মহাসচিব করে ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব এবং বাংলাদেশ সচিবালয় সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার আবদুল খালেক আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটি ঘোষণা করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]