পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩১ জুলাই, ২০২৬
১১:১৪ পূর্বাহ্ণ
53 ভিউ

পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৬ | ১১:১৪ 53 ভিউ
পেট্রোবাংলার সাম্প্রতিক দৈনিক গ্যাস ও কনডেনসেট উৎপাদন ও বিতরণ প্রতিবেদনে দেশের গ্যাস সরবরাহে উল্লেখযোগ্য হ্রাসের চিত্র উঠে এসেছে। ২০২৪ সালের এপ্রিল মাসের তুলনায় ২০২৬ সালের জুলাইয়ে গ্যাস সরবরাহ কমেছে প্রায় ১ বিলিয়ন ঘনফুট। পেট্রোবাংলার প্রোডাকশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনের প্রতিবেদন অনুসারে, ২৯-৩০শে এপ্রিল ২০২৪ তারিখের প্রতিবেদনে গ্যাস উৎপাদন ও সরবরাহের মোট পরিমাণ ছিল ৩,০৯৯ মিলিয়ন ঘনফুট। অপরদিকে, ২৮-২৯শে জুলাই ২০২৬ তারিখের সর্বশেষ প্রতিবেদনে গ্র্যান্ড টোটাল গ্যাস উৎপাদন ২১১৮ মিলিয়ন ঘনফুট (প্রায়) দেখানো হয়েছে, যেখানে বিভিন্ন কোম্পানির (বাপেক্স, আইওসি, আরপিজিসিএল ইত্যাদি) অবদান বিশ্লেষণ করলে সামগ্রিক সরবরাহে হ্রাস লক্ষণীয়। প্রতিবেদনের তথ্য অনুসারে দুই বছরের ব্যবধানে গ্যাসের দৈনিক সরবরাহে যে হ্রাস ঘটেছে, তার সমষ্টিগত প্রভাব দাঁড়িয়েছে প্রায় ১ বিলিয়ন ঘনফুট। এতে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও গৃহস্থালি সরবরাহে চাপ বাড়ছে। . বিশেষ করে আরপিজিসিএল (আর-এলএনজি) এবং অন্যান্য অপারেটরদের উৎপাদন ক্ষমতার তারতম্য এই সংকটকে আরও জটিল করেছে। বিশেষজ্ঞরা বলছেন, গ্যাসক্ষেত্রগুলোতে নতুন অনুসন্ধান, ওয়েল ড্রিলিং ও আমদানি বাড়ানো ছাড়া এই সংকট মোকাবিলা কঠিন হবে। পেট্রোবাংলা কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চেয়েছেন সংশ্লিষ্ট মহল। দেশের জ্বালানি খাতে এই হ্রাস জ্বালানি নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন