পিছু হটছেন ট্রাম্প, নিরস্ত্রীকরণ ছাড়াই হামাসের সঙ্গে চুক্তির পরিকল্পনা – বর্ণমালা টেলিভিশন

পিছু হটছেন ট্রাম্প, নিরস্ত্রীকরণ ছাড়াই হামাসের সঙ্গে চুক্তির পরিকল্পনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ | ৯:৫৩ 138 ভিউ
ফিলিস্তিনের গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য হামাসের নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাহারের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। যদিও এতদিন যুদ্ধবিরতির শর্ত হিসেবে হামাসকে অস্ত্র সমর্পণের জন্য চাপ দেওয়া হচ্ছিল। তবে হামাস এ ব্যাপারে নমনীয় না হওয়ায় নতুন চিন্তা করছে ট্রাম্প প্রশাসন। গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদিদ। গণমাধ্যমটির বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে বলেছে, আরব ও মিশর সূত্র জানিয়েছে, মার্কিন সরকার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পূর্বশর্ত হিসেবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের নিরস্ত্রীকরণের দীর্ঘ দিনের দাবি প্রত্যাখ্যান করতে প্রস্তুত। সূত্রগুলো জানিয়েছে, আলোচনায় জড়িত ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। হামাসের প্রাথমিক নিরস্ত্রীকরণের সম্ভাব্য ছাড় মার্কিন সরকারের একযোগে সব ইসরাইলি জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা বলে জানা গেছে। সূত্রগুলো জানায়, ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গির এই পরিবর্তনের কারণ হলো মার্কিন প্রেসিডেন্টের অভ্যন্তরীণ মহলের মধ্যে সচেতনতা যে গাজায় বন্দি ইসরাইলি জিম্মিদের বাঁচাতে কোনো সামরিক বিকল্প সহায়তা করবে না। এছাড়া যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মহলের মধ্যে ক্রমবর্ধমান এই ধারণা যে ইসরাইল এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন সরকার এবং ট্রাম্পের প্রতি অত্যধিক কর্তৃত্ববাদী এবং কৌশলী আচরণ করছেন। প্রসঙ্গত, গাজায় দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। তারপর প্রায় দুই মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরাইলি বিমান হামলায় এখন পর্যন্ত দুই হাজার ৭৪৯ ফিলিস্তিনি নিহত এবং আরও সাত হাজার ৬০০ জন আহত হয়েছেন। ইসরাইলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা