পালটাপালটি আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল ভারত ও পাকিস্তান – বর্ণমালা টেলিভিশন

পালটাপালটি আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল ভারত ও পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ | ১০:১৫ 145 ভিউ
সাম্প্রতিক উত্তেজনার জেরে উভয় দেশের বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরেক দফা বাড়িয়েছে ভারত ও পাকিস্তান। শুক্রবার (২৩ মে) প্রতিবেশী দেশ দুটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। খবর দ্য ডনের। পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, আকাশসীমা ব্যবহারের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা ভারতের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমানের জন্য প্রযোজ্য হবে। এমনকি ভারতীয় সামরিক বাহিনীর বিমানের ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আগামী ২৪ জুন পাকিস্তানের স্থানীয় সময় ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত পাকিস্তানের এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই সময় পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় কোনও বিমান প্রবেশ করতে পারবে না। এদিকে, পাকিস্তানের এমন ঘোষণার পর ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, সামরিক বিমানসহ পাকিস্তানের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমান আগামী ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় নিষিদ্ধ থাকবে। কাশ্মীরের পেহেলগাম হামলাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই দেশের সম্পর্কে চরম অবনতির পর গত মাসে আকাশসীমা ব্যবহারের ওপর পাল্টাপাল্টি এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এরপর শুক্রবার প্রথম দফায় উভয় দেশই সেই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি ঘোষণা দিয়েছে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটে। এই হামলার ঘটনার পর ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে ভারতের স্বাক্ষরিত সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি স্থগিত করাসহ একাধিক পদক্ষেপ নেয় নয়াদিল্লি। দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত, স্থল সীমান্ত বন্ধ এবং ভিসা স্থগিতসহ একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে ভারত ও পাকিস্তান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা