পাকিস্তান ভ্রমণের জন্য সৌদি নাগরিকদের ভিসার প্রয়োজন হবে না – বর্ণমালা টেলিভিশন

পাকিস্তান ভ্রমণের জন্য সৌদি নাগরিকদের ভিসার প্রয়োজন হবে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ | ১১:২৪ 133 ভিউ
পাকিস্তান ভ্রমণের জন্য সৌদি নাগরিকদের ভিসার প্রয়োজন হবে না। রোববার (২০ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আনাদোলু এজেন্সির। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, ‘হ্যাঁ, তাদের ভিসার প্রয়োজন নেই। সৌদি আরব পাকিস্তানে ভিসা-মুক্ত প্রবেশাধিকার পাওয়া দেশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। ’ তিনি আরও বলেন, ‘শুধুমাত্র সরকারি বিভাগেই ভিসার প্রয়োজন। ’ এর আগে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ঘোষণা দেনে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সৌদি নাগরিকরা এখন কোনও বিধিনিষেধ ছাড়াই পাকিস্তানে প্রবেশ করতে পারবেন। রবিবার রাজধানী ইসলামাবাদে নাকভি এবং পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নওয়াফ বিন সাঈদ আহমেদ আল-মালকির মধ্যে বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়। এছাড়া মাদক চোরাচালানের মামলায় কারাবন্দি পাঁচ পাকিস্তানি নাগরিকের মুক্তি নিশ্চিত করার জন্য নাকভি সৌদি কর্তৃপক্ষকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। আল-মালকি তার পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য রিয়াদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। প্রসঙ্গত, সৌদি আরবে প্রতিবছর ১৯ লাখ পাকিস্তানি যান। পাকিস্তানে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো দেশগুলোর তালিকার শীর্ষে রয়েছে - বার্ষিক ৪.৫ বিলিয়ন ডলারেরও বেশি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা