পাকিস্তানে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ – বর্ণমালা টেলিভিশন

পাকিস্তানে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০১ 139 ভিউ
অপেক্ষার পালা ধীরে ধীরে শেষ হচ্ছে। পবিত্র ও মহিমান্বিত মাস রমজান মাস চলে এসেছে খুব কাছে। দিনের হিসেবে ২০ দিনও বাকি নেই। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এরমধ্যে পবিত্র এ মাসের চাঁদ দেখার সম্ভাবনার তথ্য জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ। তারা বলেছে, আগামী ১লা মার্চ পাকিস্তানের আকাশে রমজানের অর্ধচন্দ্র দেখতে পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এটি সত্যি হলে ২রা মার্চ দেশটির ধর্মপ্রাণ মুসল্লিরা প্রথম রোজা পালন করবেন। পাকিস্তানের আবহাওয়া বিভাগ বলেছে, আগামী ২৮শে ফেব্রুয়ারি বিকাল ৫টা ৪৫ মিনিটে রমজানের চাঁদের জন্ম হবে। ফলে পরেরদিন ১লা মার্চ সন্ধ্যায় চাঁদটি খালি চোখে দেখার সম্ভাবনা বেড়ে গেছে। ঐতিহ্য অনুযায়ী, পাকিস্তানের চাঁদ দেখা কমিটি, সেন্ট্রাল রুয়েত-ই-হিলাল শাবান মাসের ২৯তম দিনে রমজানের চাঁদের সন্ধানে বৈঠকে বসে। ওই সময় দেশের বিভিন্ন জায়গা থেকে চাঁদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে তারা। এদিকে এ বছর ভৌগলিক অবস্থান ভেদে বিশ্বের মুসল্লিরা ১২ থেকে ১৭ ঘণ্টা রোজা রাখবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার