পাকিস্তানে আবাসিক ভবন ধসে হতাহত ১৫, বহু নিখোঁজ – বর্ণমালা টেলিভিশন

পাকিস্তানে আবাসিক ভবন ধসে হতাহত ১৫, বহু নিখোঁজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫ | ৭:৫৪ 202 ভিউ
পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে একটি ছয়তলা আবাসিক ভবন ধসে পড়ে ৭ জন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার শহরের লিয়ারি এলাকার লি মার্কেটের এ দুর্ঘটনায় এখনো উদ্ধারকাজ চলছে। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে পড়ে আছেন। স্থানীয় চিপা ওয়েলফেয়ার সংস্থার মুখপাত্রের বরাত দিয়ে সামা টিভি জানিয়েছে, ধ্বংসাবশেষ থেকে এখন পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন নারী। এছাড়া ২৫ থেকে ৩০ জন এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে রয়েছেন– ফাতিমা (৫০), চাঁদা (৩৫), সুনীতা (৩৫), রশিদ (২৫) এবং ইউসুফ (৪৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটি ধসের সঙ্গে সঙ্গেই ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন। এদিকে করাচির রেঞ্জার্স সদস্যরা উদ্ধারকাজে অংশ নিচ্ছেন এবং দুর্ঘটনাস্থলের পাশের ভবনটি সুরক্ষার জন্য খালি করে ফেলা হয়েছে। সিন্ধু বিল্ডিং কন্ট্রোল অথরিটির (এসবিসিএ) মহাপরিচালক ইসহাক খুহরো জানিয়েছেন, ধসে পড়া ভবনটি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় ছিল কি না, তা যাচাই করা হচ্ছে। ভবনটি ১৯৭৯ সালের আগের এবং এ নিয়ে বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ লিয়ারির এই ভবন ধসের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।তিনি এসবিসিএ-কে করাচির সব জরাজীর্ণ ভবনের তালিকা দিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধারকাজ পরিচালনার নির্দেশ দিয়েছেন এবং আহতদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী সাঈদ গনী ভবন ধসের কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন। তিনি বলেন, আগামী তিন দিনের মধ্যে কমিটিকে দায়িত্বে অবহেলার সঙ্গে জড়িত কর্মকর্তা বা কর্মচারীদের চিহ্নিত করতে হবে। মন্ত্রী আরও জানান, ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত প্রতিবেদন নগর নিরাপত্তা ও জবাবদিহিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লি মার্কেটটি কোথায়? লি মার্কেটটি মূলত করাচির দক্ষিণাংশে লিয়ারি এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক ও জনবহুল বাজার। এর নামকরণ ব্রিটিশ প্রকৌশলী মীশাম লিয়ার নামানুসারে করা হয়েছে। ১৯২৭ সালে নির্মিত এই বাজার এক সময় করাচির অন্যতম প্রধান ব্যবসাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এখানে দুধ, মাছ, মাংস ও শাকসবজিসহ নানা পণ্য বিক্রি হয়। বাজারের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হলো প্রাচীন ঘড়ি টাওয়ার, যা আজও ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে। পরবর্তীতে প্রেসিডেন্ট আইয়ুব খানের আমলে মাংস বিক্রেতাদের জন্য আলাদা একটি ভবন নির্মাণ করা হয়, যা বাজারের পরিধি আরও বিস্তৃত করে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা