নিউজ ডেক্স
আরও খবর
ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা
ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান
মালয়েশিয়ায় অবৈধ ব্যবসা ও ভিসা অপব্যবহারের বিরুদ্ধে কঠোর বার্তা
ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত
ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ৪
নভেম্বরে আসিয়ান ডিজিটাল অর্থনীতি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা
কিমের হুঁশিয়ারি— উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র বাড়বে ‘জ্যামিতিক হারে’
পাকিস্তানের হামলায় গুঁড়িয়ে গেছে ভারতের ১০ হাজার বাড়ি
পাকিস্তানের হামলায় গুঁড়িয়ে গেছে ভারতের সীমান্ত এলাকায় ১০ হাজারেরও বেশি বাড়ি। ঘরছাড়া হয়েছে অসংখ্য পরিবার।
সীমান্তবর্তী পুঞ্চ, কুপওয়ারা, বারামুলা ও রাজৌরির গ্রামগুলো সব থেকে ক্ষতিগ্রস্ত। অপারেশন সিঁদুর ও তার পালটা পাকিস্তানি হামলায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অসংখ্য গ্রাম বিধ্বস্ত।
এ বিষয়ে ন্যাশনাল কনফারেন্সের সংসদ কর্মকর্তা আজাজ জান জানান, এই জেলার ৯০টি পঞ্চায়েতের মধ্যে ৬০টিতে হাজার হাজার বাড়ি ও ভবন গুঁড়িয়ে গেছে।
ন্যাশনাল কনফারেন্সের আরও এক সংসদ কর্মকর্তা জাভিদ আহমেদ বলেছেন, ‘সম্পূর্ণ গুঁড়িয়ে যাওয়া বাড়ির জন্য ১০ লাখ এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণের আবেদন জানিয়েছি।’
এদিকে ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের পর দুদেশের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, তার মেয়াদ শেষ হওয়ার কোনো তারিখ নেই। উভয় দেশের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর মধ্য দিয়ে এই সপ্তাহান্তে যুদ্ধবিরতি নবায়ন না হলে তা শেষ হয়ে যাওয়ার যে জল্পনা শুরু হয়েছিল সেটির অবসান ঘটল।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সিনেটে বলেন, ১৪ মে আলোচনার সময় উভয় পক্ষের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) ১৮ মে পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।