পাকিস্তানের জন্য ভয়াবহ সংকেত: ট্রাম্প ও মোদীর ঐক্যবদ্ধ বার্তা যা বদলে দিতে পারে সবকিছু! – বর্ণমালা টেলিভিশন

পাকিস্তানের জন্য ভয়াবহ সংকেত: ট্রাম্প ও মোদীর ঐক্যবদ্ধ বার্তা যা বদলে দিতে পারে সবকিছু!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:০৫ 140 ভিউ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক যৌথ বিবৃতিতে পাকিস্তানকে সন্ত্রাসবাদ দমনে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানকে নিশ্চিত করতে হবে যে তাদের মাটি ব্যবহার করে কেউ সীমান্তে সন্ত্রাসবাদী হামলা চালাতে না-পারে। যৌথ বিবৃতিতে পাকিস্তানের নাম উল্লেখ করায় অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলি খান। আজ শুক্রবার তিনি বলেন, "পাকিস্তানকে নিয়ে এই ধরনের মন্তব্যে আমি বিস্মিত। পাকিস্তানের আত্মত্যাগকে উপেক্ষা করা হয়েছে।" শাফকাত আরও দাবি করেন, মোদি-ট্রাম্পের বিবৃতি একতরফা ও বিভ্রান্তিকর। তিনি বলেন, "এই ধরনের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।" উল্লেখ্য, ভারত নিয়মিতই পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ করে থাকে। মোদির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প একটি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি বলেন, "২০০৮ সালের মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে বিচারের সম্মুখীন হওয়ার জন্য ভারতে প্রত্যর্পণ করা হবে।" তাহাউর রানা পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক, যিনি বর্তমানে ক্যালিফোর্নিয়ার একটি কারাগারে বন্দি। কিছুদিন আগে আমেরিকার একটি আদালত তাকে ভারতে প্রত্যর্পণে সম্মতি দেয়। মুম্বাই হামলার বিষয়ে এই সিদ্ধান্ত ঘোষণার পরই সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে বার্তা দেয় ভারত ও যুক্তরাষ্ট্র। যৌথভাবে তারা পাকিস্তানকে আহ্বান জানায়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা