‘পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ নেই, তবু ভারত হামলা চালিয়েছে’ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৭ মে, ২০২৫
১১:০৩ পূর্বাহ্ণ
151 ভিউ

আরও খবর

চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত

মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি

বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা

ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো

নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা?

ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা

‘পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ নেই, তবু ভারত হামলা চালিয়েছে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৫ | ১১:০৩ 151 ভিউ
ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তান আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করে এবং পালটা জবাব দিতে থাকবে বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তারার বলেন, পাকিস্তানের বেসামরিক এলাকায় ভারত যেভাবে হামলা চালিয়েছে, তা অকারণ ও অগ্রহণযোগ্য। ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত করার চেষ্টা করছে। অথচ পহেলগাঁওয়ের ঘটনা নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ঘটেছে। তিনি আরও জানান, ঘটনাটি ঘটে যাওয়ার ১০ মিনিটের মধ্যে এফআইআর করা হয় এবং দেড় ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারার বলেন, পুলিশ যখন পৌঁছায়, তখন ভুক্তভোগীরা রক্তাক্ত অবস্থায় ছিলেন। তিনি দাবি করেন, ভারতের হাতে পাকিস্তানকে জড়ানোর মতো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। তিনি বলেন, ভারতের কাছে যদি প্রমাণ থাকতো, তাহলে তারা তদন্তে সহযোগিতা করতো। বরং আমরা যৌথ তদন্তের প্রস্তাব দিয়েছিলাম এবং যুক্তরাজ্যকেও এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছিলাম। আমাদের প্রধানমন্ত্রী তদন্তে আগ্রহ দেখিয়েছিলেন। তাহলে ভারত পিছু হটলো কেন? তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার মুসলমান ও শিখদের বিরুদ্ধে। তারা পাকিস্তানে হামলার অজুহাত খুঁজছিল। কোনো প্রমাণ ছাড়াই তারা বেসামরিক, এমনকি নারী ও শিশুদের ওপর হামলা চালিয়েছে। তথ্যমন্ত্রী আরও বলেন, পাকিস্তানের জনগণের মনোবল দৃঢ়। ভারতীয় আগ্রাসনের জবাব আমরা দিচ্ছি এবং তা চলমান রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক