পরবর্তী বৈঠক ‘যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর নির্ভরশীল’: তেহরান – বর্ণমালা টেলিভিশন

পরবর্তী বৈঠক ‘যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর নির্ভরশীল’: তেহরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ May, ২০২৫ | ৯:০৪ 164 ভিউ
রোমে শনিবার অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চতুর্থ দফার পারমাণবিক আলোচনা স্থগিত করা হয়েছে। ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার রয়টার্সকে জানিয়েছেন, আলোচনা কবে অনুষ্ঠিত হবে, তা নির্ভর করবে ওয়াশিংটনের আচরণের ওপর। শুক্রবার (২ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরাইল। এর আগে, যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথিদের প্রতি তেহরানের সমর্থনের কারণে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নতুন করে ইরানের তেল খাতে নিষেধাজ্ঞা আরোপ করে। এ নিয়ে ইরান যুক্তরাষ্ট্রকে ‘বিচ্ছিন্ন বক্তব্য ও উসকানিমূলক আচরণ’ করার অভিযোগ তোলে। ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘আলোচনার মধ্যে ইরানের ওপর নিষেধাজ্ঞা কূটনৈতিকভাবে সমস্যার সমাধানে কোনো সহায়তা করছে না। যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে আলোচনা কখন হবে, তা ঘোষণা করা হবে।’ আলোচনার মধ্যস্থতাকারী ওমান জানিয়েছে, মে মাসের ৩ তারিখে নির্ধারিত চতুর্থ দফার বৈঠকটি ‘লজিস্টিক কারণে’ পিছিয়ে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, শিগগিরই আরেক দফা আলোচনা অনুষ্ঠিত হবে। তবে এই সপ্তাহান্তের বৈঠকটি কখনো চূড়ান্তভাবে নির্ধারিত ছিল না।’ এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ‘এক্স’-এ (সাবেক টুইটার) লিখেছেন, ‘ওমান ও মার্কিন মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর আমরা যৌথভাবে চতুর্থ দফার আলোচনা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, লজিস্টিক ও কারিগরি কারণে।’ তিনি আরও বলেন, ‘আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে আমাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন আসেনি। বরং এখন আমরা আগের চেয়ে আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ একটি ন্যায়সংগত ও ভারসাম্যপূর্ণ সমঝোতার দিকে—যার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিশ্চিত হবে এবং পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ থাকবে, সেইসঙ্গে ইরানের অধিকার পুরোপুরি রক্ষা পাবে।’ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকাইও বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চালিয়ে যাবে এবং এতে তারা ‘‘গম্ভীর ও কঠোর প্রতিশ্রুতি’’ নিয়ে অংশ নেবে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি বলেছেন কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানে সামরিক হামলার পথ খোলা থাকবে, তিনি নতুন একটি চুক্তি নিয়ে আশাবাদী। এই চুক্তির লক্ষ্য হবে, তেহরানের পারমাণবিক বোমা অর্জনের পথ বন্ধ করা। ২০১৮ সালে তার প্রথম মেয়াদে তিনি ইরানের সঙ্গে করা ২০১৫ সালের বহুপক্ষীয় পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যান এবং ‘সর্বোচ্চ চাপ’ নীতির আওতায় তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করেন। এর মধ্যে, ইরান ও ইউরোপের তিন দেশ—ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি—রোমে শুক্রবার একটি আলাদা বৈঠকে বসার কথা ছিল, যাতে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পথ খোঁজা হতো। তবে ইরানি কর্মকর্তারা বৃহস্পতিবার বলেছেন, ওই বৈঠক এখন আর ‘নিশ্চিত নয়।’ বুধবার, যুক্তরাষ্ট্র এমন কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যাদের তারা ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্যের ‘অবৈধ বাণিজ্যে’ জড়িত বলে দাবি করেছে। এছাড়া, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইয়েমেনের হুথিদের প্রতি সমর্থনের কারণে ইরানকে এর মূল্য চুকাতে হবে। হুথিরা সম্প্রতি লোহিত সাগরে ইসরাইল-হামাস যুদ্ধের প্রেক্ষিতে ‘ফিলিস্তিনিদের প্রতি সংহতি’ প্রকাশ করে একাধিক জাহাজে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র মার্চ মাসের মাঝামাঝি থেকে হুথিদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে এবং এক হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে তেহরান বলছে, হুথিরা স্বাধীনভাবে কাজ করে এবং তাদের স্লোগান—‘আমেরিকার মৃত্যু, ইসরাইলের মৃত্যু এবং ইহুদিদের ওপর অভিশাপ’—সম্পূর্ণ তাদের নিজস্ব।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প শ্রমিকদের কারখানায় ফিরে আসার আহ্বান শ্রমমন্ত্রীর খুলনা অঞ্চলে চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের