নেতানিয়াহু ও ইসরায়েল এখন বিশ্বদৃষ্টিতে বিতর্কিত : জরিপ – বর্ণমালা টেলিভিশন

নেতানিয়াহু ও ইসরায়েল এখন বিশ্বদৃষ্টিতে বিতর্কিত : জরিপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৫ | ৮:১৬ 123 ভিউ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের চালানো নির্বিচার হত্যাযজ্ঞের পর বিশ্বব্যাপী ইসরায়েল ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি চোখে পড়ার মতোভাবে বেড়েছে। এই চিত্র উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে। মঙ্গলবার (৩ জুন) প্রকাশিত জরিপটির বরাতে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ২৪টি দেশের ২৮ হাজারের বেশি মানুষ এতে অংশ নেন। অংশগ্রহণকারীদের বিশ্লেষণে দেখা গেছে, অধিকাংশ দেশেই নেতানিয়াহু এবং ইসরায়েল সম্পর্কে বিরূপ মতামত বৃদ্ধি পেয়েছে। জরিপে দেখা যায়, কেনিয়া এবং নাইজেরিয়া ব্যতীত অন্য কোনো দেশেই এক-তৃতীয়াংশের বেশি মানুষ নেতানিয়াহুকে সমর্থন করেননি। অর্থাৎ, বিশ্ব নেতাদের মধ্যে তার গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে কমে গেছে। পাশাপাশি ইসরায়েল রাষ্ট্র সম্পর্কেও নেতিবাচক ধারণা বেড়েছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলোতেই এই পরিবর্তন স্পষ্ট। যুক্তরাষ্ট্রের ৫৩ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। ২০২২ সালের তুলনায় এটি ১১ শতাংশ বেশি। যুক্তরাজ্যেও একই চিত্র- সেখানে নেতিবাচক ধারণা ৪৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬১ শতাংশে। গাজা যুদ্ধ ঘিরে চলমান মানবিক বিপর্যয়কেই এর প্রধান কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও লাখ লাখ মানুষ। ধ্বংস হয়েছে ঘরবাড়ি, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান। আন্তর্জাতিক সম্প্রদায়ের একাংশ একে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছে। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতি জনমতের এই নেতিবাচক ঝোঁক দেশটির কূটনৈতিক অবস্থান ও বৈশ্বিক সমর্থন প্রাপ্তির সম্ভাবনার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশ্লেষণ অনুযায়ী, এই গণমত ক্রমেই আরও বিস্তৃত হচ্ছে এবং ভবিষ্যতে ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক চাপ আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা