নেতানিয়াহুর স্বীকারোক্তি: ফিলিস্তিনিদের তাড়াতে ‘গাজা ধ্বংস’ করছে ইসরাইল – বর্ণমালা টেলিভিশন

নেতানিয়াহুর স্বীকারোক্তি: ফিলিস্তিনিদের তাড়াতে ‘গাজা ধ্বংস’ করছে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ | ১১:০৩ 150 ভিউ
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেসেটের (ইসরাইলি পার্লামেন্ট) পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির এক বৈঠকে বলেছেন, ‘আমরা গাজায় আরও বেশি বাড়িঘর ধ্বংস করছি যাতে ফিলিস্তিনিরা ফিরে যাওয়ার মতো কিছু না পায়।’ বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মিডল ইস্ট আই। রোববার অনুষ্ঠিত ওই বৈঠকের কথোপকথনের কিছু অংশ ইসরাইলি সংবাদমাধ্যমে ফাঁস হয়েছে। নেতানিয়াহু আরও বলেন, ‘এর একমাত্র পরিষ্কার ফলাফল হবে—গাজাবাসীদের গাজা উপত্যকা ছেড়ে অন্যত্র চলে যাওয়া। আমাদের মূল সমস্যা হলো—তাদের গ্রহণ করতে রাজি এমন দেশ খুঁজে বের করা।’ তিনি আরও বলেন, ‘আমি জানি এখানে কিছু মানুষকে হতাশ করব, তবে এখনই গাজা উপত্যকায় ইসরাইলি বসতি স্থাপন নিয়ে আমরা আলোচনা করছি না।’ ইসরাইলের মারিভ পত্রিকার ফাঁস হওয়া আংশিক ট্রান্সক্রিপ্ট অনুযায়ী, কনেসেট সদস্য লিমোর সোন হার-মেলেখ বলেন, ‘আমেরিকার ইহুদিদের নিয়ে আসুন গাজায় বসতি স্থাপন করাতে। এতে এক ঢিলে দুই পাখি মারা যাবে।’ নেতানিয়াহু আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ‘গাজা উপত্যকার প্রশাসন দখলের পরিকল্পনায় আগ্রহী রয়েছে।’ তবে টাইমস অব ইসরাইল জানিয়েছে, পরিকল্পনাটি ফেব্রুয়ারিতে ঘোষণা দেওয়ার পর আরব মিত্রদের প্রবল বিরোধিতার মুখে ট্রাম্প প্রশাসন এ নিয়ে খুব সামান্য উদ্যোগই নিয়েছে। ইসরাইলি সেনাবাহিনী চলমান সামরিক অভিযানে গাজা উপত্যকার অধিকাংশ অঞ্চল ধ্বংস করে দিয়েছে। এতে ১৯ লাখ ফিলিস্তিনিকে একাধিকবার গৃহচ্যুত হতে হয়েছে এবং মারাত্মক মানবিক সংকট সৃষ্টি হয়েছে। মার্চের শুরু থেকেই ইসরাইল গাজা উপত্যকার ওপর পূর্ণ অবরোধ জারি রেখেছে। খাদ্য, পানি, জ্বালানি, ওষুধ এবং সব ধরনের মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় অবরুদ্ধ জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা