নেতানিয়াহুর ওপর খেপলেন ইসরায়েলের অর্থমন্ত্রী – বর্ণমালা টেলিভিশন

নেতানিয়াহুর ওপর খেপলেন ইসরায়েলের অর্থমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ July, ২০২৫ | ৬:০০ 143 ভিউ
গাজায় সাহায্য প্রবেশের সিদ্ধান্তকে গুরুতর ভুল বলে সমালোচনা করেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী। তিনি এ জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেন। খবর রয়টার্সের। ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ রোববার মন্ত্রিসভার একটি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেছেন, গাজায় কিছু সাহায্য প্রবেশের অনুমতি দেওয়া গুরুতর ভুল। যা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের উপকার করবে। স্মোট্রিচ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় সরকারের নির্দেশনা অনুসরণে সামরিক বাহিনীর কমান্ড নিশ্চিত করতে পারেননি। স্মোট্রিচ বলেছেন, তিনি নেতানিয়াহুর পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছেন। তবে জোট থেকে সরাসরি পদত্যাগের হুমকি দেওয়া থেকে বিরত ছিলেন স্মোট্রিচ। স্মোট্রিচের মন্তব্য এসেছে যখন নেতানিয়াহু ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য সোমবার সাক্ষাৎ করতে চলেছেন। স্মোট্রিচ এক্স-এ বলেন, মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রী একটি গুরুতর ভুল করেছেন। এমন একটি পথ দিয়ে সাহায্য প্রবেশের অনুমোদন দিয়েছেন যা হামাসেরও উপকার করবে। যুক্তি দিয়ে তিনি বলেন, এই সাহায্য শেষ পর্যন্ত ইসলামপন্থী গোষ্ঠীটির হাতে পৌঁছাবে এবং যুদ্ধকালীন সময়ে শত্রুর জন্য লজিস্টিক সহায়তা হিসেবে কাজ করবে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, সরকার উত্তর গাজায় অতিরিক্ত সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ভোটাভোটির আয়োজন করেছে। কট্টরপন্থিদের অভিযোগ, গাজায় সাহায্য প্রবেশের অনুমতি দিতে নেতানিয়াহুর সায় রয়েছে। তবে এখনও ইসরায়েল সরকার গাজায় তাদের সাহায্য নীতিতে কোনো পরিবর্তন ঘোষণা করেনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বাসাসহ রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ হেফাজত আমির: জামায়াতের দীন-ইসলাম আমাদের ইসলাম নয়, মওদুদীবাদ ভ্রান্তির পথ বাংলাদেশের জন্য রুশ বাজারের নতুন দুয়ার, বাণিজ্য সম্প্রসারণে মস্কোর আগ্রহ হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ সি.এফ এর প্রতিবেদন: সেপ্টেম্বর-অক্টোবরে নিত্যপণ্যের মূল্য বেড়েছে ৭.৫২ ভাগ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’ স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা?