নুরকে আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩১ আগস্ট, ২০২৫
৭:৪৮ পূর্বাহ্ণ
88 ভিউ

নুরকে আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫ | ৭:৪৮ 88 ভিউ
জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন সংগঠনটির সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। শনিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে চিকিৎসকরা জানান, নুরুল হক নুরের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও এখনই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। চিকিৎসকদের মতে, আগামী ৩৬ ঘণ্টা তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এ সময়ে মস্তিষ্ক, স্নায়ু এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, নুরুল হক নুরের মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে এবং মস্তিষ্কে হালকা রক্তক্ষরণ ধরা পড়েছে। তিনি বর্তমানে আইসিইউতে নিবিড় চিকিৎসাধীন। চিকিৎসা কার্যক্রমে সহায়তার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে নিউরোসার্জারি, ইএনটি, চক্ষু এবং মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। চিকিৎসকদের তথ্যানুযায়ী, নুরুল হক নুর বর্তমানে স্বাভাবিকভাবে জ্ঞানপ্রাপ্ত এবং নড়াচড়া করতে পারছেন। তবে তার চোখ ও মুখমণ্ডলে ফোলাভাব রয়েছে এবং চোখের ভেতরে রক্ত জমাট বেঁধে আছে। এদিকে নুরুল হক নুর তার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে