নিজ ইচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে এক হাজার ডলার দিচ্ছে ট্রাম্প প্রশাসন – বর্ণমালা টেলিভিশন

নিজ ইচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে এক হাজার ডলার দিচ্ছে ট্রাম্প প্রশাসন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৫ | ১১:১১ 119 ভিউ
অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেলে তাদের ভ্রমণ ব্যয় বহনসহ এক হাজার মার্কিন ডলার প্রদান করবে—সোমবার এমন ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সিবিএস নিউজ। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নোম এক বিবৃতিতে বলেন, ‘আপনি যদি এখানে অবৈধভাবে থাকেন, তবে স্বেচ্ছা প্রত্যাবাসনই গ্রেফতার এড়িয়ে যুক্তরাষ্ট্র ছাড়ার সবচেয়ে নিরাপদ, কার্যকর এবং ব্যয়সাশ্রয়ী উপায়।’ স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর (ডিএইচএস) জানিয়েছে, ‘সিবিপি হোম অ্যাপ’-এর মাধ্যমে অবৈধ অভিবাসীদের জন্য আর্থিক সহায়তা ও ভাতা দেওয়া হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে নিজ দেশে ফিরে যাওয়া নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট অভিবাসীকে এক হাজার ডলারের ভাতা প্রদান করা হবে। ডিএইচএস-এর ভাষ্য অনুযায়ী, ‘স্বেচ্ছা প্রত্যাবাসন একটি মর্যাদাপূর্ণ উপায়ে যুক্তরাষ্ট্র ত্যাগ করার পথ। এতে অভিবাসীরা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর হেফাজতে পড়ার ঝুঁকি থেকে রক্ষা পাবেন।’ প্রশাসন আরও বলেছে, ভ্রমণ ব্যয় ও আর্থিক ভাতা দেওয়ার পরও এই ‘সিবিপি হোম’ ব্যবস্থার মাধ্যমে প্রত্যাবাসনের মোট খরচ প্রায় ৭০ শতাংশ কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে একজন অবৈধ অভিবাসীকে গ্রেফতার, আটক ও যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়ার গড় খরচ ১৭ হাজার ১২১ ডলার বলে জানিয়েছে ডিএইচএস। সংস্থাটি জানিয়েছে, ইতোমধ্যে হন্ডুরাসের এক অভিবাসী এই নতুন প্রক্রিয়ার আওতায় নিজ দেশে ফিরে গেছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতিতে লক্ষ লক্ষ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের কথা বলেছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা