নিউজ ডেক্স
আরও খবর
হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”
পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭
হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা
মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া
ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা
নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা
নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন পুতিন, দাবি জেলেনস্কির
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির জন্য নয়, বরং ইউক্রেনে নতুন সামরিক আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন। গতকাল সোমবার (১১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। খবর: আল জাজিরা।
জেলেনস্কি জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠককে পুতিন ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখাবেন এবং আগের মতোই যুদ্ধ চালিয়ে যাবেন। রুশ বাহিনী যুদ্ধ শেষের প্রস্তুতি না নিয়ে বরং পুনর্বিন্যাস করছে, যা নতুন হামলার ইঙ্গিত দিচ্ছে।
ইউক্রেনের দক্ষিণ ফ্রন্টের মুখপাত্র ভ্লাদিস্লাভ ভোলোশিন বলেন, জাপোরিঝঝিয়া অঞ্চল থেকে কিছু ইউনিট সরিয়ে নিচ্ছে রাশিয়া, সম্ভবত নতুন আক্রমণের উদ্দেশ্যে।
ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করতে ইউক্রেনকে কিছু এলাকা ছাড়তে হতে পারে, তবে কিয়েভ তা নাকচ করেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জোর দিয়ে বলেন, ইউক্রেনের ভবিষ্যৎ তার স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভিত্তিতেই নির্ধারিত হবে।
জেলেনস্কি আরও বলেন, রাশিয়া সময় নিচ্ছে শুধু সামরিক প্রস্তুতির জন্য, যুদ্ধ শেষ করার জন্য নয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]