দেশের বাজারে সোনার দামে বড় লাফ – বর্ণমালা টেলিভিশন

দেশের বাজারে সোনার দামে বড় লাফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬ | ৯:০৯ 1 ভিউ
সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংগঠনটি জানিয়েছে, নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে, ২২ ক্যারেট: ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ২১৩ টাকা,সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা। গত ২৮ মার্চ বিকেলে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন অন্যান্য ক্যাটাগরির দাম ছিল ২১ ক্যারেট: ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা। ওই দাম ২৮ মার্চ বিকেল ৪টা থেকে কার্যকর হয়েছিল। বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ৫০ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে- দাম বেড়েছে ২৯ বার ও দাম কমেছে ২১ বার। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে, দাম বেড়েছিল ৬৪ বার, দাম কমেছিল ২৯ বার,রুপার দামও বাড়ল। সোনার পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। এবার প্রতি ভরি ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দামে প্রতি ভরি রুপার মূল্য হবে, ২২ ক্যারেট: ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট: ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট: ৪ হাজার ৬৬৬ টাকা, সনাতন পদ্ধতি: ৩ হাজার ৪৯৯ টাকা,রুপার দামেও ঘন ঘন সমন্বয়। চলতি বছর এখন পর্যন্ত ৩০ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে, দাম বেড়েছে ১৭ বার আর দাম কমেছে ১৩ বার। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে, দাম বেড়েছিল ১০ বার আর দাম কমেছিল ৩ বার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে ইলেকশন বিষয়ে শেখ হাসিনার অভিমত জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখছে সরকার আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হইয়েন না সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হবে ছয় দিন, অনলাইনে তিন দিন আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ হরমুজ প্রণালিতে টোল আরোপ পরিকল্পনায় অনুমোদন ইরানের দেশের বাজারে সোনার দামে বড় লাফ সংসদের ভিভিআইপি লাউঞ্জে জাইমা রহমান হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে শিলাবৃষ্টির আভাস আবহাওয়া অফিসের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা মালয়েশিয়া থেকে এলো ৩০ হাজার টন ডিজেল দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ ফুরিয়েছে হাম, পোলিও, যক্ষ্মাসহ ৬ ধরনের টিকার মজুত