দুবাইয়ে যৌন ব্যবসা চক্রের প্রধান গ্রেপ্তার – বর্ণমালা টেলিভিশন

দুবাইয়ে যৌন ব্যবসা চক্রের প্রধান গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৪১ 107 ভিউ
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে অসহায় নারীদের শোষণ-নির্যাতনের এবং তাদের দিয়ে যৌন ব্যবসা করাচ্ছে একটি চক্র। এ নিয়ে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি প্রকাশের পর ইউএইর গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করে। অবশেষে চক্রটির মূল হোতা গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তির নাম চার্লস ‘অ্যাবি’ মোসিগা। তবে দেশটির কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনো পর্যন্ত প্রকাশ্য কোনো ঘোষণা দেয়নি। ইউএইর আদালতে মোসিগাকে তোলা হয়েছে কি না বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। একটি সূত্র বলছে, তাকে আল আওয়াইরে কেন্দ্রীয় কারাগারে আটক রাখা হয়েছে। বিবিসি জানায়, এ ব্যক্তি বিবিসির প্রতিবেদককে বলেছিলেন, একটি সেক্স পার্টির জন্য তিনি ন্যূনতম এক হাজার ডলার দরে নারী সরবরাহ করতে পারবেন। তাকে টাকা পরিশোধ করলে নারীদের দিয়ে যে কোনো কাজ করানো যাবে বলেও তিনি জানান। মোসিগার বিরুদ্ধে মুখ খুলেছেন উগান্ডার কয়েকজন তরুণী। তারা জানান, চাকরি ও সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দিয়ে তাদের দুবাই এনে যৌনকর্মে বাধ্য করা হয়। এরপর থেকে তারা এক প্রকারের জিম্মি। এদিকে গত সপ্তাহে ইউএইর উগান্ডা দূতাবাস এক বিবৃতিতে বলেছে, মানব পাচারের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। ইউএই কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে। মোসিগার বিরুদ্ধে ইন্টারপোলও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। ন্যায়বিচার নিশ্চিত করতে ইন্টারপোলের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে উগান্ডা দূতাবাস ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা