দুবাইয়ে ব্লু ভিসা পেলেন বাংলাদেশি বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান – বর্ণমালা টেলিভিশন

দুবাইয়ে ব্লু ভিসা পেলেন বাংলাদেশি বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:০৯ 147 ভিউ
দুবাই প্রবাসী বিশিষ্ট পরিবেশবিদ, পাখি পর্যবেক্ষক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ, দুবাই জু'র সাবেক পরিচালক ড. রেজা খানকে আমিরাত সরকার দশ বছর মেয়াদি ব্লু ভিসায় সম্মানিত করেছে। সংযুক্ত আরব আমিরাতে কিংবা আমিরাতের বাইরে যারা পরিবেশের সুরক্ষা ও স্থায়িত্বের জন্য অবদান রেখেছেন তাদের সম্মানজনক এ ভিসা দিচ্ছে আমিরাত সরকার। ড. রেজা এ ধরনের ভিসা গ্রহণকারীদের মধ্যে প্রথম। তিনি ২০১৭ সাল পর্যন্ত দুবাই জু'র পরিচালক ছিলেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আমিরাত ফেডারেল সরকারের ক্লাইমেট চেঞ্জ এন্ড এনভায়রনমেন্ট মন্ত্রণালয় এবং ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস এন্ড পোর্ট সিকিউরিটি (ICP) দুবাইয়ে চলমান ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়। ড. খান জু'র পরিচালক ছাড়াও দুবাই মিউনিসিপালিটির প্রিন্সিপাল ওয়াইল্ডলাইফ স্পেশালিস্ট ছিলেন। তিনি ৪০ বছরেরও বেশি সময় ধরে আমিরাতে বসবাস করছেন এবং পাখি, বন্যজীবন সংরক্ষণের সাথে সম্পৃক্ত থেকে সংযুক্ত আরব আমিরাতে পাখি এবং বন্যজীবন শনাক্তকরণ এবং সংরক্ষণে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ড. খান আমিরাতে বাংলাদেশি কমিউনিটিতেও একজন প্রিয়মুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কোনোভাবেই খাড়া হচ্ছে না শেয়ারবাজার: ফের মন্দা, কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর আয় বাড়ছে না, ক্রমশ বেড়ে চলেছে জীবনযাত্রার ব্যয় ১৫ দিনের সংকটের পর একদিনের স্বস্তি, আবার গ্যাস নেই! বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো বিএসইসির ১৭ কর্মকর্তাকে গ্যাস সংকটে নারায়ণগঞ্জ ও নরসিংদীর কারখানা বন্ধ: কর্মহীন শ্রমিকেরা, বিপাকে মালিকপক্ষ কারাগার থেকে পালানো জঙ্গি বন্দিদের তথ্য প্রকাশের পরেই আইজি প্রিজন প্রত্যাহার প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম চাঁদাবাজির কবলে সন্দ্বীপের নৌরুট: ঘাটে আটকা পড়ে চিকিৎসার অভাবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুজব: আসল সত্য কী? ১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা এবার ‘পিংক বাস’ নামে নতুন যাত্রা ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব?