দুই বিশ্বযুদ্ধ স্মরণে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের – বর্ণমালা টেলিভিশন

দুই বিশ্বযুদ্ধ স্মরণে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ May, ২০২৫ | ১০:৫৪ 173 ভিউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় স্মরণে দুদিন জাতীয় ছুটির ঘোষণা করেছেন। তবে ছুটির দিনগুলোতে দেশটির অফিস আদালতসহ সব প্রতিষ্ঠান খোলা থাকবে। সোমবার (৫ মে) নিজস্ব সামজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন। খবর জেরুজালেম পোস্টের। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র না থাকলে, যুদ্ধটি অন্যান্য দেশই জিতত, তা হলে পৃথিবীটি কতই না ভিন্ন হত। অতএব, আমি প্রথম বিশ্বযুদ্ধের বিজয় উদযাপনে জাতীয় ছুটি ঘোষণা করছি। ১৯১৮ সালের ১১ নভেম্বর যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের তারিখ ছিল ৮ মে, ১৯৪৫। ’ ট্রাম্প আরও বলেন, এই ছুটির দিনে দেশটি বন্ধ থাকবে না। কারণ আমেরিকায় ইতোমধ্যেই অনেক ছুটি রয়েছে - বছরে আর পর্যাপ্ত দিন বাকি নেই। আমরা তখনও শ্রমিক ছিলাম, এবং এখনও শ্রমিক! ডকুমেন্টেশন অনুসরণ করতে হবে। আমেরিকাকে আবারও মহান করে তুলুন!’ এদিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর স্মরণে সোমবার থেকে যুক্তরাজ্যে চার দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে উইনস্টন চার্চিলের ১৯৪৫ সালের বিজয় ভাষণের পুনঃপ্রচার এবং রাজপরিবারের ঐতিহ্যবাহী ব্যালকনি উপস্থিতির মাধ্যমে এই উৎসবের সূচনা হয়। এদিন রাজা তৃতীয় চার্লস, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং হাজারো দর্শক সামরিক কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। এতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি এবং অল্পসংখ্যক ইউক্রেনীয় সেনাও অংশ নেন। এ সময় অভিনেতা টিমোথি স্পল চার্চিলের ভাষণ পাঠ করেন: ‘সহিংসতা ও স্বেচ্ছাচারের কাছে নত হয়ো না, প্রয়োজনে মৃত্যুবরণ করো, তবু পরাভব মেনো না।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বাসাসহ রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ হেফাজত আমির: জামায়াতের দীন-ইসলাম আমাদের ইসলাম নয়, মওদুদীবাদ ভ্রান্তির পথ বাংলাদেশের জন্য রুশ বাজারের নতুন দুয়ার, বাণিজ্য সম্প্রসারণে মস্কোর আগ্রহ হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ সি.এফ এর প্রতিবেদন: সেপ্টেম্বর-অক্টোবরে নিত্যপণ্যের মূল্য বেড়েছে ৭.৫২ ভাগ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’ স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা?