দক্ষিণ আফ্রিকার বিতর্কিত সেই ইমামকে গুলি করে হত্যা – বর্ণমালা টেলিভিশন

দক্ষিণ আফ্রিকার বিতর্কিত সেই ইমামকে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:০৯ 134 ভিউ
দক্ষিণ আফ্রিকার চরম বিতর্কিত কথিত ইমাম মুহসিন হেন্ডরিকসকে গুলি করে হত্যা করা হয়েছে। দুজন অজ্ঞাত ব্যক্তি মুহসিনকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে এবং সেখান থেকে পালিয়ে যায়। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দক্ষিণাঞ্চলের শহর কুয়েবেরহাতে তাকে গুলি করা হয় বলে জানিয়েছে পুলিশ। মুহসিন হেন্ডরিকস নিজেকে ‘বিশ্বের প্রথম সমকামী ইমাম’ হিসেবে পরিচয় দিতেন। তিনি কথিত একটি মসজিদে ইমামতি করতেন যেটিকে সমকামী ও মুসলিমদের ভিন্ন সম্প্রদায়ের মানুষদের জন্য নিরাপদ স্থান হিসেবে তৈরি করা হয়েছিল বলে তিনি নিজেই দাবি করতেন। পুলিশ জানিয়েছে, মুহসিন হেন্ডরিকস শনিবার গাড়িতে করে যাচ্ছিলেন। ওই সময় প্রতিবন্ধকতা তৈরি করে তার গাড়িটির গতিরোধ করা হয়। এরপর তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ওই সময় তার সঙ্গে গাড়িতে তার চালক ছিলেন। বিবৃতিতে পুলিশ বলেছে, দুজন অজ্ঞাত ব্যক্তি মুখ ঢেকে একটি গাড়ি থেকে বের হয়। ওই সময় তারা মুহসিনের গাড়িতে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে এবং সেখান থেকে পালিয়ে যায়। মুহসিন গাড়ির পেছনে বসা ছিলেন। তার চালক তখন দেখেন তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশের এক মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছেন। মুহসিন ১৯৯৬ সালে নিজেকে সমকামী হিসেবে ঘোষণা দেন। তিনি তার জন্মস্থান কেপ টাউনের ওয়েনবার্গে একটি কথিত মসজিদে ইমামতি করতেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা