থাই প্রধানমন্ত্রী পেতংতার্নের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৯ জুন, ২০২৫
৬:৩২ পূর্বাহ্ণ
136 ভিউ

আরও খবর

চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত

মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি

বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা

ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো

নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা?

ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা

থাই প্রধানমন্ত্রী পেতংতার্নের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুন, ২০২৫ | ৬:৩২ 136 ভিউ
একটি কূটনৈতিক ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ার পর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে রাজধানী ব্যাংককে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার ‘ভিক্টোরি মনুমেন্ট’ এলাকায় প্রায় ১০ হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। অনেকের হাতে ছিল থাইল্যান্ডের জাতীয় পতাকা ও ‘অশুভ প্রধানমন্ত্রী, বিদায় হও’ লেখা প্ল্যাকার্ড। মঞ্চে দাঁড়িয়ে এক বক্তা সরাসরি অভিযোগ তোলেন, ‘প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রদ্রোহ করেছেন!’ ব্যাংকক থেকে এএফপি জানিয়েছে, কম্বোডিয়ার এক সিনিয়র রাজনীতিকের সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে পেতংতার্নের একটি ফোনালাপ ফাঁস হয়। ফোনালাপে তিনি ওই রাজনীতিককে ‘আংকেল’ সম্বোধন করেন এবং থাই সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তাকে ‘বিরোধী’ হিসেবে উল্লেখ করেন। এই ফোনালাপের জেরে পেতংতার্নের নেতৃত্বাধীন জোট থেকে একটি গুরুত্বপূর্ণ দল সরে দাঁড়ায়। তারা পেতংতার্নের বিরুদ্ধে কম্বোডিয়ার প্রতি ‘নতজানু’ আচরণ এবং সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ন করার অভিযোগ তোলে। ফলে পার্লামেন্টে সরকারের সংখ্যাগরিষ্ঠতা আরও দুর্বল হয়ে পড়ে। বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে প্রবীণ নাগরিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনেকেই ছিলেন ‘ইয়েলো শার্ট’ আন্দোলনের সাবেক কর্মী— যারা ২০০০-এর দশকে পেতংতার্নের বাবা ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে সরাতে ভূমিকা রেখেছিলেন। এক সময়ের থাকসিন-ঘনিষ্ঠ ও বর্তমানে তার কড়া সমালোচক এক নেতা এই বিক্ষোভের অন্যতম সংগঠক হিসেবে ছিলেন। উত্তর থাইল্যান্ড থেকে বাসে করে এসে আন্দোলনে অংশ নেওয়া ৭০ বছর বয়সি সেরি সাওয়াংমুয়ে বলেন, ‘আমি এসেছি দেশের সার্বভৌমত্ব রক্ষায়। ফোনালাপটি শোনার পরই বুঝে গেছি, প্রধানমন্ত্রীকে আর বিশ্বাস করা যায় না। বহু রাজনৈতিক সঙ্কট দেখেছি আমি— জানি এগুলোর পরিণতি কী হয়। আমি বিশ্বাস করি, তিনি দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিতেও প্রস্তুত।’ থাইল্যান্ডে দীর্ঘদিন ধরেই রাজতন্ত্র ও সেনাবাহিনী-সমর্থিত ‘ইয়েলো শার্ট’ এবং থাকসিনপন্থী ‘রেড শার্ট’ গোষ্ঠীর মধ্যে তীব্র রাজনৈতিক বিভাজন বিরাজ করছে। ৬৪ বছর বয়সি জামনং কালানা জানান, তিনি একসময় ‘রেড শার্ট’ সমর্থক ছিলেন, কিন্তু এখন পেতংতার্নের পদত্যাগের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘যখন দেখি কেউ আমার মতো করে দেশকে ভালোবাসে না, তখন ভীষণ কষ্ট পাই।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক