ত্রিপুরায় বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি – বর্ণমালা টেলিভিশন

ত্রিপুরায় বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ | ৬:৪১ 148 ভিউ
ভারতের ত্রিপুরায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি।  শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ত্রিপুরার সিপাহীজালা বিভাগে ঘটনাটি ঘটে। শনিবার (১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। বিএসএফের দাবি, গতকাল শুক্রবার সন্ধ্যায় ২০ থেকে ২৫ জন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ত্রিপুরার কালামচৌরা থানাধীন পুটিয়ায় প্রবেশ করে। সেখানে তারা কয়েকজন ভারতীয় ব্যক্তির সঙ্গে দেখা করে। এ সময় বিএসএফের জওয়ানরা তাদের জিজ্ঞাসাবাদ করলে, বাংলাদেশিরা হামলা চালানো শুরু করে। এতে বিএসএফের এক সেনা আহত হন। ওই সময় আত্মরক্ষার্থে বিএসএফ এক রাউন্ড গুলি ছোড়ে, যা এক বাংলাদেশির গায়ে গিয়ে লাগে। পরে গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে বিশালগড়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহটি ওই হাসপাতালের মর্গে রয়েছে। এছাড়া যে বিএসএফ সদস্য আহত হয়েছেন সেও একই হাসপাতালে আছেন বলে জানিয়েছে বিএসএফ। প্রসঙ্গত, বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায়ই বিএসএফের গুলিতে বাংলাদেশিদের প্রাণহানির ঘটনা ঘটে। বাংলাদেশ থেকে বারবার সীমান্তে সংঘটিত এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হলেও তা থামছে না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা