ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইলন মাস্ক – বর্ণমালা টেলিভিশন

ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইলন মাস্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ | ১০:৪৭ 123 ভিউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যয় সংকোচন নীতির কার্যক্রম শেষ হয়ে আসছে। এর ফলে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর সরকারি দক্ষতা বিভাগ বা ডিওজিই’র দায়িত্ব পান ইলন মাস্ক। ইলন মাস্ককে ‘বিশেষ সরকার কর্মচারী’ হিসেবে নিয়োগ করা হয়েছিল। এক্ষেত্রে তিনি প্রতি বছর ১৩০ দিন সরকারি দায়িত্ব পালন করতে পারবেন। চলতি বছরের ২০ জানুয়ারি ট্রাম্প দায়িত্ব গ্রহণ করেন। সে হিসেবে মে মাসেই মাস্কের দায়িত্ব পালনের দিনক্ষণ শেষ হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে মাস্ক সরকারি দপ্তরের দায়িত্ব দেওয়ার কারণে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি ব্যয় সংকোচন সংস্থাটি সরকারের সর্বত্র একটি অংশ হয়ে উঠবে।’ তিনি আরও বলেন, ‘সরকারের বিশেষ কর্মচারী’ হিসেবে দায়িত্ব পালনের সময়সীমা শেষ। এজন্য আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানায়। কারণ তিনি আমাকে ব্যয় সংকোচন করার দায়িত্ব দিয়েছিলেন। মাস্ক বলেন, সময়ের সঙ্গে সঙ্গে সংস্থাটি আরও শক্তিশালী হবে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা সংবাদ সংস্থা সেমাফোরকে জানিয়েছে, মাস্কের সরকারি দায়িত্ব পালনের কার্যক্রম বুধবার রাতেই শেষ হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা