ট্রাম্পের হুমকির কাছে মাথানত করবে না ইরান: পেজেশকিয়ান – বর্ণমালা টেলিভিশন

ট্রাম্পের হুমকির কাছে মাথানত করবে না ইরান: পেজেশকিয়ান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ | ১১:০৫ 130 ভিউ
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কাছে তার দেশ কোনোভাবেই মাথানত করবে না। বুধবার (১৪ মে) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে পেজেশকিয়ান এ কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। পেজেশকিয়ান বলেন, ‘ট্রাম্প ভাবছেন, এখানে এসে স্লোগান দিলে আমরা ভয় পাবো? আমরা ভয় পাই না। শুয়ে মরে যাওয়ার থেকে বীর হয়ে শহিদ হওয়া আমাদের কাছে অনেক গর্বের। ’ তিনি বলেন, ‘আপনি (ডোনাল্ড ট্রাম্প) আমাদের ভয় দেখাতে এসেছেন? আমরা কোনো হুমকির সামনে মাথানত করবো না। ’ ওইদিন সকালে রিয়াদে জিসিসি সম্মেলনে ট্রাম্পের করা এক মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট এ কথা বলেন। ওই সম্মেলনে ট্রাম্প বলেন, আমি ইরানের সঙ্গে একটি চুক্তি চাই। তবে ইরানকে সন্ত্রাসে সহায়তা বন্ধ করতে হবে, প্রক্সি যুদ্ধ থামাতে হবে, আর পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চিরতরে ছেড়ে দিতে হবে। ট্রাম্প আরও বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। কিন্তু ইরান যদি আমাদের প্রস্তাব না মানে, তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব। ’ জবাবে ইরান বলেছে, ‘তারা আলোচনা করতে প্রস্তুত, কিন্তু কোনো ধরনের চাপ বা হুমকির সামনে নত হবে না। ’ পেজেশকিয়ান বলেন, শান্তিপূর্ণ আলোচনায় আমরা রাজি, তবে সম্মান রক্ষা করেই আলোচনা হবে। ভয় দেখিয়ে কিছু আদায় করা যাবে না। যুক্তরাষ্ট্র বুধবার আবার নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। এবার ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত ছয় ব্যক্তি ও ১২টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ২০১৫ সালে ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে পরমাণু চুক্তি হয়েছিল। কিন্তু ট্রাম্প ২০১৮ সালে প্রেসিডেন্ট থাকাকালীন একতরফাভাবে চুক্তি থেকে সরে যান। এরপর থেকেই দু’দেশের সম্পর্ক খারাপ হতে থাকে। বর্তমানে ওমানের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসেছে। তবে এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা