ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান পুতিনের – বর্ণমালা টেলিভিশন

ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান পুতিনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৫ | ৮:৫২ 143 ভিউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। এ বিষয়ে তুরস্কের ইস্তানবুলে বৈঠকের বিষয়েও ভাবছিলেন তিনি। বুধবার কাতারে এক বক্তব্যে সেই ইঙ্গিত দিয়ে বলেন, তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তুরস্কে আয়োজিত প্রথম সরাসরি শান্তি আলোচনায় অগ্রগতি হলে তিনি সেখানে যেতে পারেন। তিনি বলেন, ‘আপনারা জানেন, যদি কিছু হয়, আমি শুক্রবারই যাব যদি তা উপযুক্ত হয়।’ তিনি আরও বলেন, ‘আমি সেখানে গেলে পুতিন সম্ভবত খুশি হবেন।’ কিন্তু বৃহস্পতিবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এই মুহূর্তে পুতিনের ইস্তানবুল যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রাশিয়ার প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ তথ্য জানিয়েছেন। অপরদিকে, একজন ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ একটি প্রতিনিধি দলও বৈঠকে যোগ দিতে যাচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা