নিউজ ডেক্স
আরও খবর
নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা
ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন
বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে
চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত
মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি
বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা
ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো
টেক্সাসে বন্যায় মৃত বেড়ে ৭৮, নিখোঁজ ৪১
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় সবশেষ ৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন আরও ৪১ জন। খবর বিবিসির।
শুক্রবার (৪ জুলাই) শুরু হওয়া এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যার কাউন্টি। সেখানে ২৮ শিশুসহ ৬৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুয়াদালুপে নদীর তীরে অবস্থিত খ্রিস্টান গার্লস ক্যাম্প এর ১০ জন কিশোরী ও একজন পরামর্শদাতা এখনও নিখোঁজ রয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রোববার বলেন, ‘একজনও নিখোঁজ থাকলে আমরা থামবো না। সবাইকে খুঁজে বের করতে যা প্রয়োজন, তা করা হবে।’
স্থানীয় সময় শনিবার তিনি ব্যক্তিগতভাবে দুর্গত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘ছোট ছোট শিশুদের ওপর দিয়ে যা গেছে, তা সত্যিই ভয়াবহ।’
বন্যায় মৃতদের মধ্যে এখনো ক্যার কাউন্টিতে শনাক্ত না হওয়া ১৮ জন প্রাপ্তবয়স্ক ও ১০ জন শিশু রয়েছেন।
এদিকে, উদ্ধারকর্মীরা এখনো কাদামাটি ও ধ্বংসাবশেষের মাঝে খুঁজে চলেছেন নিখোঁজদের। তবে তাদের কাজে বাঁধা হয়ে দাঁড়িয়েছে বিরুপ আবহাওয়া। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ঝড়ের আশঙ্কা রয়েছে।
সাবেক নেভি সিল ও উদ্ধারকারী দল ‘৩০০ জাস্টিস’র স্বেচ্ছাসেবক গ্রেগ ফ্রোলিক জীবিতদের খুঁজে বের করার প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি বিবিসিকে বলেন, ক্যাম্প মিস্টিক যেখানে একসময় অবস্থিত ছিল সেখান থেকে আট মাইল দূরে নদীতে ভুক্তভোগীদের খুঁজে পাওয়ার কথা তিনি শুনেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।