টেক্সাসে আকস্মিক বন্যায় ১৩ জনের প্রাণহানি, ২৩ শিশু নিখোঁজ – বর্ণমালা টেলিভিশন

টেক্সাসে আকস্মিক বন্যায় ১৩ জনের প্রাণহানি, ২৩ শিশু নিখোঁজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ৯:৫৫ 140 ভিউ
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ-মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে গ্রীষ্মকালীন একটি ক্যাম্পে থাকা প্রায় ২৩ মেয়েশিশু। খবর রয়টার্সের। মৌসুমি বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি প্লাবিত হয়ে বন্যা হয়। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, গ্রীষ্মকালীন ওই ক্যাম্প নদীর ধারেই ছিল। যুক্তরাষ্ট্রের সরকারি আবহাওয়া অধিদপ্তর টেক্সাস হিল কান্ট্রির কার কাউন্টির কিছু এলাকায় বন্যার জরুরি সতর্কতা ঘোষণা করেছে। সান অ্যান্টোনিও শহর থেকে প্রায় ৬৫ মাইল (১০৫ কিমি.) উত্তর-পশ্চিমে অবস্থিত এ এলাকায় বজ্রসহ ভারি বৃষ্টি হয়েছে। কার কাউন্টির কারভিলের নগর ব্যবস্থাপক ড্যালটন রাইস সাংবাদিকদের জানান, ভোর হওয়ার আগেই হঠাৎ ভয়াবহ বন্যা দেখা দেয়। আগেভাগে কোনো সতর্কতা দেওয়ার সুযোগ পাননি তারা। খুব দ্রুতই গুয়াদালুপে নদীর পানি বিপৎসীমার ওপরে চলে যায়। রাইস আরও বলেন, পুরো ঘটনাটি দুই ঘণ্টারও কম সময়ে ঘটেছে। এত দ্রুত বন্যা হয়েছে যে রাডার দিয়েও আগে থেকে বোঝা সম্ভব হয়নি। কার কাউন্টির শেরিফ ল্যারি লেইথা সাংবাদিকদের বলেন, বন্যাকবলিত এলাকা থেকে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়ত পারে। টেক্সাস লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক এর আগে এক সংবাদ ব্রিফিংয়ে জানান, কর্তৃপক্ষ নিখোঁজ ২৩ মেয়ে শিশুকে খুঁজছে। ভোররাত ৪টার দিকে বন্যার সময় গুয়াদালুপে নদীর ধারে বেশ কয়েকটি গ্রীষ্মকালীন ক্যাম্পে ৭০০ জনেরও বেশি শিশু ছিল। ক্যাম্পে থাকা অন্য শিশুরা নিরাপদে আছে। প্যাট্রিক জানান, ভারি বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট (৮ মিটার) বেড়ে যায়। উদ্ধারকাজে ১৪টি হেলিকপ্টার ও ১২টি ড্রোন যুক্ত করা হয়েছে। শত শত উদ্ধারকর্মী গাছের ওপর আটকে পড়া মানুষ ও নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়া লোকজনকে উদ্ধার করছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা