টিটুর উত্থান যেন রূপকথার গল্প, বিদেশে বিশাল সাম্রাজ্য – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২২ May, ২০২৫
১১:০২ am
219 ভিউ

আরও খবর

৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান

নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর

টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার

টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার

ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে।

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টিটুর উত্থান যেন রূপকথার গল্প, বিদেশে বিশাল সাম্রাজ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ May, ২০২৫ | ১১:০২ 219 ভিউ
নারায়ণগঞ্জের গডফাদারখ্যাত শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটুর বিস্ময়কর উত্থান রূপকথার গল্পকেও হার মানায়। বৈধ কোনো ব্যবসা না থাকার পরও শুধু শামীম ওসমানের শ্যালক হওয়ায় অবৈধ পথে অর্থ উপার্জনের সব সেক্টরেই ছিল তার একচ্ছত্র নিয়ন্ত্রণ। বিভিন্ন গার্মেন্ট কারখানার পরিত্যক্ত কাপড় (ঝুট) ব্যবসার নিয়ন্ত্রণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ, শিল্পপ্রতিষ্ঠানের জমি বেচাকেনা, বালু ভরাট, নারায়ণগঞ্জ ক্লাবের মদের বার নিয়ন্ত্রণ, পাগলা মেরিএন্ডারসনে এমভি সোনারগাঁ জাহাজে মদের বার পরিচালনা, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতির পদ দখল করে বহুতল ভবন নির্মাণের নামে টাকা লোপাটসহ নানা প্রক্রিয়ায় হাজার কোটি টাকার মালিক বনে গেছেন টিটু। সেই টাকা পাচার করে যুক্তরাষ্ট্র, দুবাইয়ে গড়ে তুলেছেন বিশাল সাম্রাজ্য। একটি সূত্র জানায়, শেখ হাসিনা সরকারের পতনের পর শামীম ওসমানের সঙ্গে টিটুও ভারতে পাড়ি জমান। পরে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান। এখন সেখানে পরিবার নিয়ে আয়েশি জীবনযাপন করছেন। টিটুর বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ, হত্যা, হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে টিটুর বিরুদ্ধে। পুলিশ তাকে খুঁজছে।’ ছাত্র-জনতার আন্দোলন দমাতে গত বছর ১৯ জুলাই শিক্ষার্থীদের ওপর বৃষ্টির মতো গুলি ছোড়ে শামীম ওসমানের সহযোগীরা। নগরীর চাষাঢ়া রাইফেল ক্লাব থেকে বের হয়ে দুই নম্বর রেলগেট হয়ে গুলশান সিনেমা হল পর্যন্ত যায় তারা। এ সময় অস্ত্র হাতে গুলি করতে দেখা যায় তানভীর আহমেদ টিটুকে। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার হয়েছে। শামীম ওসমানের শ্যালক হওয়ায় জেলাজুড়ে টিটুর প্রভাব ছিল। নগরীর পাঠানটুলি পানির কল এলাকায় অবস্থিত নিট কনসার্ন গ্রুপের গার্মেন্টের ঝুট ও থান কাপড়ের ব্যবসা এককভাবে নিয়ন্ত্রণ করতেন তিনি। এতে মাসে তার পকেটে যেত ১৫ লাখ থেকে ২০ লাখ টাকা। এছাড়া বালু ভরাটের কাজ করতেন টিটু। সোনারগাঁয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিভিন্ন ইউনিট, ইউনিক গ্রুপ, রিয়া গোপ স্টেডিয়াম (সাবেক খানসাহেব ওসমান আলী স্টেডিয়াম), নারায়ণগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট (সাবেক শেখ কামাল আইটি ট্রেনিং ইনস্টিটিউট)-সহ বড় বড় প্রতিষ্ঠানের বালু ভরাটের কাজ এককভাবে করেছেন তিনি। তার ভয়ে দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান টেন্ডারে অংশ নিত না। টিটু যে রেট দিতেন, শিল্পতিষ্ঠানের মালিকরা ওই রেটেই কাজ করাতে বাধ্য হতেন। দুই হাতে টাকা কামানোর পাশাপাশি জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পদ দখলের খায়েশ হয় টিটুর। একপর্যায়ে নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি, ক্রিকেট বোর্ডের পরিচালক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ অনেক প্রতিষ্ঠানের শীর্ষ পদ দখলে নেন তিনি। ২০১৯ সালে প্রথম ইচ্ছা প্রকাশ করেন নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি হওয়ার। এ ইচ্ছা পূরণে শামীম ওসমান সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে ক্লাবের সদস্য ভোটারদের ওপর প্রভাব বিস্তার করে টিটুকে সভাপতি নির্বাচিত করেন। ২০২১ সালে একইভাবে দ্বিতীয়বার সভাপতি নিবার্চিত হন টিটু। পরপর দুইবারের বেশি সভাপতি হওয়ার সুযোগ না থাকায় ওসামান পরিবারের ঘনিষ্ঠ আসিফ মাহমুদ হাসান মানুকে প্রভাব খাটিয়ে ২০২২ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত করা হয়। একইভাবে ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন আসিফ মাহমুদ হাসান মানু। ক্লাবের একটি সূত্র জানায়, নারায়ণগঞ্জে ক্লাবের নতুন ১৬ তলা ভবন নির্মাণকাজের অনিয়ম-দুর্নীতি তদন্ত এবং ক্লাবের বিভিন্ন সময় অনুষ্ঠান বা ইভেন্ট আয়োজনের নামে কোটি কোটি টাকা বিল-ভাউচার করে তহবিল তছরুপ করেন টিটু ও মানু। জানতে চাইলে নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলায়মান মিয়া বলেন, ক্লাবের তহবিল তছরুপ ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির তদন্তের প্রস্তাব আসে ক্লাবের সদস্যদের মধ্য থেকে। তাদের চাওয়া অনুযায়ী একটি আইনানুগ পদক্ষেপ গ্রহণ কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি ইতোমধ্যে তদন্ত করে আর্থিক অনিয়ম ও তহবলি তছরুপসহ বড় ধরনের ঘাপলা পেয়েছে। আইনানুগ পদক্ষেপ গ্রহণ কমিটিসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু ও আসিফ হাসান মাহমুদ মানু কমিটির মেয়দকালে নারায়ণগঞ্জ ক্লাবে একটি বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী ৫৬ কোটি টাকা ব্যয়ে ১৬ তলা ভবন নির্মাণে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়। কিন্তু কাজ সম্পন্ন না করেই ৭১ কোটি টাকা ব্যয় হয়েছে বলে ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে টাকা তুলে নিয়ে যান ক্লাবেব তৎকালীন সভাপতি টিটু। সূত্রটি আরও জানায়, ক্লাবের বহুতল ভবন নির্মাণে ফান্ড সংগ্রহ করার জন্য ১৫০ নতুন মেম্বার নেওয়ার সিদ্ধান্ত ইজিএমে পাশ করিয়ে নেয় তৎকালীন ক্লাব পরিচালনা পরিষদ। সেই মোতাবেক মেম্বার নেওয়ার জন্য সার্কুলার দেওয়া হয়। ১৫০ জন মেম্বারের বিপরীতে ৩৮২ জন সদস্য হওয়ার জন্য টাকা জমা দেন। মেম্বার হতে টাকা নির্ধারণ করা হয় জনপ্রতি ১৬ লাখ ৫০ হাজার টাকা করে। সেই মোতাবেক বাছাই করে ১৫০ জনকে সিলেক্ট করা হয়। ডোনেশন বাবদ আরও ২ লাখ ৫০ হাজার টাকা করে নেওয়া হয়। এভাবে ২৭ কোটি ৭৫ লাখ টাকা নেওয়া হয়। বাকি ২৩২ জনের টাকা ফেরত দেওয়ার কথা। কিন্তু অভিযোগ রয়েছে, অনেকেই এখন পর্যন্ত সেই টাকা ফেরত পাননি। এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু ক্লাবের অ্যাকাউন্ট থেকে এক চেকে মেম্বারদের টাকা ফেরত দেওয়ার কথা বলে ২৭ কোটি টাকা তুলে নিয়ে যান। এ ব্যাপারে নারায়ণগঞ্জ ক্লাবের আইনানুগ পদক্ষেপ গ্রহণ কমিটির আহ্বায়ক আনিসুল ইসলাম সানী বলেন, ব্যাংক স্টেটমেন্ট, কাগজপত্র, স্টাফদের বক্তব্য এবং কমিটির সদস্যদের জিজ্ঞাসাবাদ করে বড় ধরনের তহবিল তছরুপের তথ্য পেয়েছে কমিটি। নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, তানভীর আহমেদ টিটুর বিরুদ্ধে ছাত্র-জনতা আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করতে খুঁজছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি সকল পক্ষকে দায়িত্বশীলভাবে আচরণ করা জরুরি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা