জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখছে সরকার – বর্ণমালা টেলিভিশন

জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখছে সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬ | ৯:১৯ 1 ভিউ
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতিমাসের মতো দেশে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণার কথা থাকলেও এপ্রিল মাসে দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুযায়ী ভোক্তাপর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য ১০০ টাকা প্রতি লিটার, অকটেন ১২০ টাকা প্রতি লিটার, পেট্রোল ১১৬ টাকা প্রতি লিটার এবং কেরোসিন ১১২ টাকা প্রতি লিটার অপরিবর্তিত রাখা হয়েছে। নির্ধারিত এ মূল্য আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে মূল্য পরিস্থিতি এবং অভ্যন্তরীণ নানা বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে প্রতি মাসে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম সমন্বয়ের নীতি অনুসরণ করে আসছে সরকার। সেই ধারাবাহিকতায় এ মাসেও মূল্য পুনর্নির্ধারণ করা হলেও তা অপরিবর্তিত রাখা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে ইলেকশন বিষয়ে শেখ হাসিনার অভিমত জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখছে সরকার আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হইয়েন না সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হবে ছয় দিন, অনলাইনে তিন দিন আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ হরমুজ প্রণালিতে টোল আরোপ পরিকল্পনায় অনুমোদন ইরানের দেশের বাজারে সোনার দামে বড় লাফ সংসদের ভিভিআইপি লাউঞ্জে জাইমা রহমান হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে শিলাবৃষ্টির আভাস আবহাওয়া অফিসের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা মালয়েশিয়া থেকে এলো ৩০ হাজার টন ডিজেল দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ ফুরিয়েছে হাম, পোলিও, যক্ষ্মাসহ ৬ ধরনের টিকার মজুত