জ্বালানি খাত পুনর্গঠনে আজারবাইজানের সহায়তা চায় সিরিয়া – বর্ণমালা টেলিভিশন

জ্বালানি খাত পুনর্গঠনে আজারবাইজানের সহায়তা চায় সিরিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ | ১০:৫৫ 124 ভিউ
এবারের অ্যান্টালিয়া ডিপ্লোমেসি ফোরামের পার্শ্ববৈঠকে প্রথমবারের মতো সাক্ষাৎ করলেন সিরিয়া ও আজারবাইজানের প্রেসিডেন্টরা। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের এই বৈঠকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার তেল ও গ্যাস খাত পুনর্গঠনে আজারবাইজানের সহযোগিতা নিয়ে আলোচনা হয় বলে মিডল ইস্ট আই-কে জানিয়েছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র। সূত্র জানায়, উত্তর-পূর্ব সিরিয়ায় অবস্থিত বেশিরভাগ তেল ও গ্যাস ক্ষেত্র বর্তমানে যুক্তরাষ্ট্র-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এর নিয়ন্ত্রণে থাকলেও, নতুন সিরীয় সরকার সেখানে আজারবাইজানের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান সোকার-এর অংশগ্রহণে উন্নয়নের পরিকল্পনা করছে। চলতি মাসের শুরুতে সোকার তুরস্ক শাখার প্রধান এলচিন ইবাদোভ ইঙ্গিত দেন, যদি আজারবাইজান ও তুরস্কের যৌথ কৌশলগত স্বার্থে সিরিয়ার জ্বালানি খাতে তাদের ভূমিকা থাকে, তবে প্রতিষ্ঠানটি এতে অংশ নিতে প্রস্তুত। গত মার্চে এসডিএফ নেতা মাজলুম আবদি ও প্রেসিডেন্ট শারা একটি ঐক্যমত্য চুক্তি সই করেন, যাতে ওই তেল ও গ্যাস ক্ষেত্রগুলোর প্রশাসনিক নিয়ন্ত্রণ সিরীয় সরকারের হাতে তুলে দেওয়া হয়। যদিও বাস্তবে এখনো কেন্দ্র সরকার এসব ক্ষেত্রের পূর্ণ দখল নিতে পারেনি। সিরিয়ার নতুন সরকারের পরিকল্পনা অনুযায়ী, উৎপাদিত আয়ের ৭০ শতাংশ যাবে কেন্দ্রীয় সরকারের তহবিলে এবং ৩০ শতাংশ ব্যয় হবে স্থানীয় চাহিদা মেটাতে। এক তুর্কি কর্মকর্তা মিডল ইস্ট আই-কে জানান, সিরিয়া ও আজারবাইজানের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠলে তা ইসরাইলের আশঙ্কা কিছুটা প্রশমিত করতে পারে, বিশেষত নতুন সিরীয় সরকারকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করার পটভূমিতে। উল্লেখ্য, ইসরাইল সম্প্রতি সিরিয়ার তিনটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়, যাতে তুরস্কের বাহিনী এগুলো দখল না করে ফেলে—এই আশঙ্কা থেকেই আজারবাইজানে তুর্কি ও ইসরাইলি কর্মকর্তাদের মধ্যে ডিকনফ্লিকশন বৈঠকও হয়। সিরিয়ার সংবাদমাধ্যম এনাব বালাদি জানায়, দেশটি বর্তমানে দৈনিক ১ লাখ ১০ হাজার ব্যারেল তেল উৎপাদন করছে, যার মধ্যে ১ লাখ ব্যারেলই আসে এসডিএফ-নিয়ন্ত্রিত এলাকা থেকে। যুদ্ধের আগে, ২০১০ সালে এই উৎপাদন ছিল দৈনিক ৩ লাখ ৮৫ হাজার ব্যারেল। গ্যাস উৎপাদনও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বর্তমানে প্রতিদিন ৯.১ মিলিয়ন ঘনমিটার গ্যাস উৎপন্ন হচ্ছে, যেখানে ২০১০ সালে এই হার ছিল ৩০ মিলিয়ন ঘনমিটার। নতুন সরকার উৎপাদন করছে ৮ মিলিয়ন ঘনমিটার এবং বাকিটা এসডিএফ-এর দখলে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে যুদ্ধের সময় দেশ ছেড়েছিল ১১টি বড় তেল কোম্পানি, যারা এক সময় সিরিয়ার মোট তেল উৎপাদনের ৪৯.৬ শতাংশের জন্য দায়ী ছিল। তবে চলতি বছর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য সিরিয়ার জ্বালানি খাতে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র জেনারেল লাইসেন্স ২৪ জারি করে, যার আওতায় নতুন প্রশাসনের অধীনে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ছয় মাসের জন্য লেনদেন অনুমোদন দেওয়া হয়েছে। এতে পেট্রোলিয়াম, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয় অনুমোদিত হয়েছে। তবে লাইসেন্সটি আগামী ৮ জুনে শেষ হয়ে যাবে, যদি না তা নবায়ন করা হয়। এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র এখন নতুন সিরীয় সরকারের ওপর আরও কঠোর শর্তারোপ করছে, যেমন— কিছু সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান ও ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলোর বহিষ্কার। এই প্রেক্ষাপটে সিরিয়ার নতুন সরকার চাইছে আঞ্চলিক শক্তিগুলোর ভারসাম্য রক্ষা করতে—এবং আজারবাইজানের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলে জ্বালানি খাতকে কেন্দ্র করে তাদের অর্থনৈতিক পুনরুদ্ধার নিশ্চিত করতে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা