জ্বলছে তেল আবিব ও জেরুজালেম – বর্ণমালা টেলিভিশন

জ্বলছে তেল আবিব ও জেরুজালেম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ | ১১:৩৫ 212 ভিউ
ইসরাইলি আর্মি রেডিও একটি সূত্রের বরাতে জানিয়েছিল, তেহরান রাতেই আবার হামলা চালাবে। তবে ইসরাইলি বাহিনী জনগনকে বাসায় ফেরার আশ্বাস দিয়েছিল। রোববার রাতে প্রথম হামলার কয়েক ঘণ্টা পর আবারও ক্ষেপনাস্ত্র ছুঁড়েছে ইরান। তাতে জ্বলছে দেশটির গুরুত্বপূর্ণ দুই শহর—তেল আবিব ও জেরুজালেম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন করে আরেক দফা আক্রমণ শুরু করেছে ইরান। তেল আবিব ও জেরুজালেমের বেশ কয়েকটি জায়গায় আগুন দেখা গেছে। কয়েকটি জায়গায় একের পর এক বিস্ফোরনও হয়েছে। তবে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরাইলি রিপোর্টার হ্যাগি মাতার তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বলেছে, তেল আবিবে ভয়াবহ গোলাবর্ষণ হচ্ছে। বেশকিছু বড় ধরণের বিস্ফোরণও ঘটেছে। এদিন রাতেই ঘোষণা দিয়ে ইরান বড় ধরণের আক্রমণ চালায়। এতে অন্তত ২০ জন আহত হয়েছে, যাদের একজনের অবস্থা গুরুতর। ইসরাইলের জরুরি পরিষেবা এমডিএ জানিয়েছে, হাইফা শহরের পাশে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচজন আহত হয়েছেন এবং গ্যালিলি এলাকায় একটি দোতলা ভবনে ১৪ জন আহত হয়েছেন। তবে ম্যাডিসিস দাবি করছে, ইসরাইলের উত্তরাঞ্চলে ইরানের ছোড়া মিসাইলে ১ জন মারা গেছে। একই দাবি করেছে বিট্রিশ গণমাধ্যম বিবিসি। এবারের হামলার পরিমাণ বেশি ভয়াবহ বলে দাবি করছে বিভিন্ন গণমাধ্যম। তবে এখনও বিস্তারিত কোনো তথ্য আসেনি। তেল আবিব ও জেরুজালেমে সাইরেন বাজছে। ভয়ার্ত মানুষ ছুটছে আশ্রয়কেন্দ্রের দিকে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা