জুতার ওপর থেকে শুল্ক ছাড়ে ট্রাম্পকে আহ্বান জানিয়েছে নাইকি ও অ্যাডিডাস – বর্ণমালা টেলিভিশন

জুতার ওপর থেকে শুল্ক ছাড়ে ট্রাম্পকে আহ্বান জানিয়েছে নাইকি ও অ্যাডিডাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৫ | ১১:০৯ 109 ভিউ
যুক্তরাষ্ট্রের ফুডওয়্যার ডিস্ট্রিবিউটরস অ্যান্ড রিটেইলারস অব আমেরিকা (এফডিআরএ) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছে, যেন জুতা আমদানির ওপর আরোপিত পাল্টা শুল্ক থেকে ছাড় দেওয়া হয়। এই চিঠিতে সই করেছে নাইকি, অ্যাডিডাস আমেরিকা ও স্কেচার্স-এর মতো প্রতিষ্ঠানগুলো। শনিবার (৩ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। শিল্প সংশ্লিষ্টদের দাবি, শিশুদের জুতাসহ বিভিন্ন ধরনের পণ্যে ইতোমধ্যেই ২০%, ৩৭.৫% কিংবা তার চেয়েও বেশি হারে শুল্ক দিতে হয়। নতুন শুল্ক আরোপের ফলে এই খাতে খরচ আরও বেড়ে যাবে, যা ব্যবসা ও ভোক্তা উভয়ের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্য অংশীদারদের পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছেন। এর ফলে বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এপ্রিলের শুরুতে ট্রাম্প প্রশাসন চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর ১৪৫% পর্যন্ত শুল্ক আরোপ করে। এর প্রেক্ষিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনের আলোচনার প্রস্তাব তারা ‘পর্যালোচনা’ করছে। এ অবস্থায় অ্যাডিডাস তাদের ২০২৫ সালের আর্থিক পূর্বাভাস আপাতত স্থগিত রেখেছে, যদিও প্রথম প্রান্তিকে শক্তিশালী ব্যবসায়িক ফলাফল এসেছে। একইভাবে, স্কেচার্সও বার্ষিক পূর্বাভাস প্রত্যাহার করে নিয়েছে, ট্রাম্প প্রশাসনের অস্থির বাণিজ্য নীতিকে দায়ী করে। চিঠিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের জুতা শিল্পের প্রেক্ষাপটে এ ধরনের বিশাল খরচ বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পরিবারগুলো অস্তিত্ব সংকটে পড়তে পারে। শত শত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে।’ চিঠিতে যুক্তরাষ্ট্র সরকারকে আহ্বান জানানো হয়েছে— ‘একটি লক্ষ্যভিত্তিক পন্থা গ্রহণ করা হোক, যেখানে সাধারণ ভোগ্যপণ্যের পরিবর্তে কৌশলগত পণ্যের ওপরই গুরুত্ব দেওয়া হবে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা