নিউজ ডেক্স
আরও খবর
হাঙ্গেরিতে চুরি করা বিমান নিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার চেষ্টা, রুখে দিল যুদ্ধবিমান
ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ
নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা
ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন
বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে
চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত
মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি
জাস্টিন ট্রুডো প্রকাশ্যে নিজেকে ‘ইহুদিবাদী’ ঘোষণা করেছেন
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রকাশ্যে নিজেকে ‘ইহুদিবাদী’ ঘোষণা করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, কানাডার কারোরই নিজেকে ‘ইহুদিবাদী’ হিসেবে চিহ্নিত করতে ভয় পাওয়া উচিত নয়। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মার্চ) জাতীয় ইহুদি-বিদ্বেষীতা মোকাবিলা ফোরামে এক বক্তৃতায় ট্রুডো এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির। জাস্টিন ট্রুডো বলেন, ‘ইহুদিবাদী’ শব্দটি ‘ইহুদি জনগণের অধিকারে বিশ্বাসী’। তিনি বলেন, ‘ক্রমবর্ধমান ইহুদি-বিদ্বেষের প্রতি ক্রমবর্ধমান সাধারণ উদাসীনতা বা এমনকি যুক্তিসঙ্গতীকরণ স্বাভাবিক নয়। ’ কানাডার এ প্রধানমন্ত্রীর দাবি, ‘জায়োনিস্ট’ শব্দটি ক্রমবর্ধমানভাবে একটি নিন্দনীয় বিষয় হিসেবে প্রচার করা হচ্ছে। যদিও এর অর্থ: ইহুদি জনগণের, সকল মানুষের মতো, তাদের নিজস্ব ভবিষ্যৎ নির্ধারণের অধিকারে বিশ্বাস করা। এরপরই ট্রুডো নিজেকে ‘জায়োনিস্ট’ (ইহুদিবাদী) হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বলেন, কানাডার কারোরই নিজেকে ‘জায়োনিস্ট’ বলতে ভয় পাওয়া উচিত নয়। আমি একজন ‘জায়োনিস্ট’।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]