চার জেলার সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ ৫৭ জনকে পুশইন – বর্ণমালা টেলিভিশন

চার জেলার সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ ৫৭ জনকে পুশইন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ | ১১:১১ 191 ভিউ
দেশের তিন জেলার সীমান্ত দিয়ে রোহিঙ্গা ও ভারতীয় নাগরিকসহ ৫৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার রাতে ও শনিবার তারা পুশইনের শিকার হন। পুশইনের পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করেন। তাদের মধ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে ২৩ জন, মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে ১২ রোহিঙ্গা, পঞ্চগড় সদর উপজেলার মিরগড় ও তেঁতুলিয়া উপজেলার পেদিয়াগজ সীমান্ত দিয়ে ১৬ এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত দিয়ে একই পরিবারের ৬ জনকে পুশইন করা হয়। প্রতিনিধিদের পাঠানো সংবাদ- ঠাকুরগাঁও : বিজিবি সূত্রে জানা গেছে, পুশইনের শিকার ২৩ জনের মধ্যে ৫ জন পুরুষ, ১২ নারী ও ৬ জন শিশু রয়েছে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন। দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, তারা বাংলাদেশের নাগরিক কি না, তা যাচাই-বাছাইয়ের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁওয়ের ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহম্মদ বলেন, সাম্প্রতিক সময়ে পুশইনের প্রবণতা বেড়েছে। জনগণকে সম্পৃক্ত করে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। বড়লেখা (মৌলভীবাজার) : পুশইনের পর ১২ রোহিঙ্গাকে বিজিবির টহল দল আটক করে শনিবার দুপুরে থানায় সোপর্দ করে। তারা সবাই কক্সবাজারের উখিয়া থানার বালুখালী শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ জানান, যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া গেছে আটকরা সবাই রোহিঙ্গা মুসলমান। পরবর্তী কার্যকর ব্যবস্থা নিতে শনিবার দুপুরে তাদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়। বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার জানান, তাদের সংশ্লিষ্ট শরণার্থী ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে। পঞ্চগড় : পুশইনের শিকার ১৬ জনের মধ্যে ৪ ব্যক্তি ভারতীয় নাগরিক বলে জানা গেছে। বাংলাদেশিদের মধ্যে ৬ নারী, ২ শিশু ও ৪ জন পুরুষ রয়েছেন। তাদের স্থানীয় পুলিশের হাতে তুলে দিয়েছে বিজিবি। আর ভারতীয়দের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চগড় ১৮ বিজিবি সূত্রে এসব তথ্য জানা গেছে। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : ঠাকুরপুর সীমান্তের ৮৭নং মেইন পিলারের কাছ দিয়ে একই পরিবারের ৬ জনকে পুশইন করা হয়। তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা। দামুড়হুদার দর্শনা থানার ওসি মুহাম্মদ শহীদ তিতুমীর বলেন, বিজিবি আমাদের ৬ জনকে হস্তান্তর করে। আমরা তাদের স্বজনদের খবর দিয়েছি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা