চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে ধস – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৩ June, ২০২৫
১০:৪৬ am
388 ভিউ

আরও খবর

৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান

নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর

টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার

টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার

ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে।

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে ধস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ June, ২০২৫ | ১০:৪৬ 388 ভিউ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লম্বা ছুটির কারণে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে স্বাভাবিক সময়ের তুলনায় ডেলিভারি কমেছে প্রায় ৮০ শতাংশের বেশি। এ ছাড়া শ্রমিক সংকটের কারণে জাহাজে কনটেইনার ওঠানামায়ও সময় লাগছে বেশি। এতে কনটেইনার হ্যান্ডলিংয়ে ধস নেমেছে। অন্যদিকে একই সংকটের ফলে বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোগুলো (আইসিডি) থেকে সঠিক সময়ে রপ্তানি পণ্য বন্দরে না আসায় রপ্তানি পণ্য সময়মতো জাহাজে ওঠানো যায়নি বলে জানিয়েছেন টার্মিনাল অপারেটর ও বার্থ অপারেটররা। ফলে রপ্তানি শিপমেন্টের শিডিউল বিপর্যয় ঘটেছে প্রায় ৩০ শতাংশ। বন্দর কর্তৃপক্ষ বলছে, ছুটিতে জাহাজ থেকে আমদানি পণ্য খালাস এবং বন্দর থেকে রপ্তানি পণ্য জাহাজীকরণ কমে যাওয়ায় বহির্নোঙরে অপেক্ষমাণ জাহাজের সংখ্যা বেড়েছে। ঈদের ছুটির আগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমসের যৌথ সভায় বন্দর সচল রাখতে নেওয়া হয়েছিল ১০টি সিদ্ধান্ত। তবে ব্যবসায়ীরা বলছেন, এসব সিদ্ধান্তের সুফল আসেনি। উল্টো বন্দরের বিদ্যমান স্টোরেজ ভাড়া চারগুণ বৃদ্ধির ফলে তাদের ক্ষতি বেড়েছে। এ পরিস্থিতিতে ঈদের ১০ দিন ছুটির সময়ের স্টোরেজ ভাড়া মওকুফের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের ছুটিতে গত ৯ জুন পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৫টিতে। এর মধ্যে কনটেইনার জাহাজই ২৪টি। এর আগে গত ৪ জুন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আমদানি পণ্য খালাসের জন্য অপেক্ষায় ছিল ১৭টি কনটেইনার জাহাজ। একই সময় স্ক্র্যাপসহ অন্যান্য আমদানি পণ্য নিয়ে অপেক্ষায় ছিল আরও ৯টি জাহাজ। স্বাভাবিক সময়ে এভাবে কনটেইনারসহ বিভিন্ন ধরনের ২৫ থেকে ২৬টি জাহাজ বহির্নোঙরে অপেক্ষমাণ থাকলেও ঈদের ছুটিতে এ সংখ্যা বেড়েছে। বন্দর কর্তৃপক্ষের পোর্ট পারফরম্যান্স রিপোর্টের তথ্য অনুযায়ী, গত ৮ জুন বন্দরের ১২টি কনটেইনার জেটির মধ্যে মাত্র ৫টি জেটিতে থাকা কনটেইনার জাহাজে কাজ হয়েছে। ওইদিন বন্দর থেকে মাত্র ১৩১টি কনটেইনার জাহাজীকরণ হয়। অন্যদিকে একই সময়ে জাহাজ থেকে আমদানি পণ্যভর্তি কনটেইনার খালাস হয় মাত্র ৩০৮টি। এদিকে জাহাজ থেকে পণ্য খালাস কমে যাওয়ায় বন্দরের বহির্নোঙরে ওয়ার্কেবল অপেক্ষমাণ জাহাজ বাড়ছে। ১০ জুন পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ওয়ার্কেবল অপেক্ষমাণ জাহাজ রয়েছে ৫৩টি। এর মধ্যে কনটেইনার জাহাজ ১৬টি, জেনারেল কার্গো জাহাজ ১৫টি, ফুড গ্রেইন বোঝাই জাহাজ ৬টি, ক্লিংকারবাহী জাহাজ ২টি এবং অয়েল ট্যাঙ্কার ৭টি। তথ্য পর্যালোচনায় দেখা গেছে, ঈদের ছুটি চলাকালে অস্বাভাবিকভাবে কমে গেছে কনটেইনার ডেলিভারির সংখ্যা। ৫ জুন বন্দরে কনটেইনার ডেলিভারি হয়েছিল ৪ হাজার ১২২ টিইইউস (বিশ-ফুট সমতুল্য ইউনিট)। এদিন জাহাজে কনটেইনার ওঠানামা বা হ্যান্ডলিং হয়েছিল ৯ হাজার ৭২০ টিইইউস, আর আমদানি কনটেইনার জাহাজ থেকে নামানো হয়েছিল ৫ হাজার ৪১১ টিইইউস। কিন্তু এরপর থেকে বন্দরে কমতে থাকে ডেলিভারির সংখ্যা। ৬ জুন ৩ হাজার ৫০৫ টিইইউস, ৭ জুন ৫২১ টিইইউস, ৮ জুন শূন্য টিইইউস, ৯ জুন ৪৩৭ টিইইউস ও ১০ জুন ১ হাজার ৩৮১ টিইইউস কনটেইনার ডেলিভারি করা হয়েছে। ঈদের ছুটিতে কমে গেছে কনটেইনার হ্যান্ডলিং ও আমদানি কনটেইনার নামানোর সংখ্যাও। স্বাভাবিক সময়ে জাহাজ থেকে প্রায় ৫ হাজার আমদানি কনটেইনার নামানো হয়। কিন্তু ৬ জুন ৫ হাজার ৫৪৪ টিইইউস, ৭ জুন ২ হাজার ৮৩৫ টিইইউস, ৮ জুন ৩০৮ টিইইউস, ৯ জুন ২ হাজার ১১৩ টিইইউস ও ১০ জুন জাহাজ থেকে নামানো হয় ২ হাজার ৩১১ টিইইউস আমদানি কনটেইনার। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডের ধারণক্ষমতা ৫৩ হাজার ৫১৮টি কনটেইনার, যার সর্বোত্তম পরিচালনা ক্ষমতা ৩০ হাজার থেকে ৩৫ হাজার টিইইউস। ১০ জুন পর্যন্ত বন্দর ইয়ার্ডে কনটেইনার ছিল ৩৮ হাজার ৫২ টিইইউস। আর বুধবার পর্যন্ত বন্দরে ৪০ হাজার ৬৬১ টিইইউস কনটেইনার ছিল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র চিফ পারসোনাল অফিসার নাসির উদ্দিন বলেন, বন্দরে সব ধরনের কার্যক্রম চালু আছে। কনটেইনার ডেলিভারি দেওয়ারও সব প্রস্তুতি আছে বন্দর কর্তৃপক্ষের। বন্দর কর্তৃপক্ষের বোর্ড সদস্য ক্যাপ্টেন আহমেদ আমিন আব্দুল্লাহ বলেন, স্বাভাবিক সময়ের তুলনায় বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ জাহাজের সংখ্যা একটু বেশি। সাধারণত দিনে ১০ থেকে ১৫টি জাহাজ চলে এলে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়। তবে এখন বহির্নোঙরে জাহাজের যে সংখ্যা, তা নিয়ে আশঙ্কার কিছু নেই। যে ফ্লোতে জাহাজ থেকে পণ্য খালাস হচ্ছে তাতে জট তৈরির সুযোগও কম। কয়েকদিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে। বিজিএমইএর নবনির্বাচিত কমিটির পরিচালক রাকিবুল আলম চৌধুরী বলেন, ‘বন্দরে ডেলিভারির অপেক্ষায় থাকা কনটেইনারের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে যাওয়া মানেই অ্যালার্মিং। এখন কোনো কারণে দু-এক দিন কনটেইনার ডেলিভারি কম হলে বন্দরে কনটেইনার জট তৈরি হবে। জট যাতে না হয়, সেজন্য সংশ্লিষ্টদের তৎপর থাকতে হবে। জট তৈরি হলে আমরা ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হব।’ আইসিডি মালিকদের সংগঠন বিকডার তথ্য অনুযায়ী, প্রতিদিন স্বাভাবিক সময়ে ২ হাজার ২০০ টিইইউস রপ্তানি কনটেইনার জাহাজে তোলা হয়। কিন্তু শ্রমিক সংকটের কারণে কনটেইনার বোঝাই করা যায়নি। ফলে অন্তত ৩০ শতাংশ রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজে সঠিক সময়ে তোলা যায়নি। জাহাজে পণ্য লোড ও আনলোড করার সময়ও বেড়েছে। বন্দর জেটিতে জাহাজ প্রবেশ করে কনটেইনার লোড-আনলোড করতে সময় লাগে ৪৮ থেকে ৭২ ঘণ্টা। ঈদের ছুটিতে শ্রমিক কমে যাওয়ায় ও কনটেইনার জট তৈরি হওয়ায় এখন সময় লাগছে ৭২ থেকে ৯৬ ঘণ্টা। তবে দু-এক দিনের মধ্যে এ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। চট্টগ্রাম বন্দরের ১২টি কনটেইনার জেটির মধ্যে এনসিটি ও সিসিটিতে ছয়টি জেটি পরিচালনা করে সাইফ পাওয়ারটেক। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাজমুল হক বলেন, সঠিক সময়ে বন্দর ইয়ার্ডে কনটেইনার না পৌঁছায় রপ্তানি পণ্যবাহী কনটেইনার শিডিউল অনুযায়ী জাহাজে ওঠানো সম্ভব হয়নি। শিডিউল বিপর্যয়ে পড়া এসব কনটেইনার প্রায় ৪৮ ঘণ্টা পর পরবর্তী জাহাজে ট্রান্সশিপমেন্ট বন্দরগুলোতে পাঠানো হয়েছে। এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত ১০ মার্চ থেকে বিদ্যমান স্টোরেজ ভাড়া চারগুণ বাড়িয়েছে। জাহাজ থেকে নামানোর পর চার দিনের বেশি বন্দরে থাকা কনটেইনারের ক্ষেত্রে এ বর্ধিত চার্জ প্রযোজ্য হয়। রমজান মাসে কৃত্রিম সরবরাহ সংকট রোধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর থেকে স্টেকহোল্ডাররা এই চার্জ বাতিলের দাবি জানিয়ে এলেও বন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরিবর্তন করেনি। বিকেএমইএর পরিচালক সামছুল আজম বলেন, চার দিনের ফ্রি টাইমের পর প্রথম সাত দিনের জন্য একটি ২০ ফুট কনটেইনারের জন্য প্রতিদিন ৬ ডলার চার্জ করা হয়, আর ৪০ ফুট কনটেইনারের জন্য ১২ ডলার খরচ হয়। এ চার্জ ধীরে ধীরে বাড়ে—তৃতীয় সপ্তাহে ২০ ফুট ও ৪০ ফুট কনটেইনারের জন্য যথাক্রমে ২৪ ডলার ও ৪৮ ডলার চার্জ দিতে হয়। নতুন আরোপিত চারগুণ ফি অনুসারে, আমদানিকারকদের ২০ ফুট কনটেইনারের জন্য প্রতিদিন ২৪ থেকে ৯৬ ডলার এবং ৪০ ফুট কনটেইনারের জন্য প্রতিদিন ৪৮ থেকে ১৯২ ডলার দিতে হচ্ছে। চারগুণ স্টোরেজ রেন্টের কারণে রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল ছাড় করতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। পোশাক শিল্পের বর্তমান সংকটকালীন সময়ে এ সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করা উচিত। চট্টগ্রাম গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোহাম্মদ বেলাল বলেন, ‘জাহাজে পণ্য ওঠানামায় বিলম্বের কারণে এক দিন বেশি সময়ের জন্য জাহাজের আকারভেদে ১৫ হাজার ডলার থেকে ২০ হাজার ডলার পর্যন্ত ভাড়া গুনতে হবে। এ বাড়তি খরচ যুক্ত হবে পণ্যের মূল্যে। ঈদের সরকারি ছুটি কোনোভাবেই পাঁচ দিনের বেশি হওয়া উচিত ছিল না। টানা ছুটির প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে বন্দরের কার্যক্রমে। চারগুণ স্টোর রেন্ট চাপিয়ে দেওয়া দেশের অর্থনীতির জন্য আত্মঘাতী। আমরা স্টোর রেন্ট মওকুফের জন্য এরই মধ্যে একাধিকবার চিঠি দিয়েছি।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি সকল পক্ষকে দায়িত্বশীলভাবে আচরণ করা জরুরি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার