গোপন চিঠি থেকে যেভাবে বরফ গলল ভারত-চীন সম্পর্ক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩০ আগস্ট, ২০২৫
৫:৫৭ অপরাহ্ণ
95 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

গোপন চিঠি থেকে যেভাবে বরফ গলল ভারত-চীন সম্পর্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫ | ৫:৫৭ 95 ভিউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে পাঠানো এক গোপন চিঠি ভারত-চীন সম্পর্কের উন্নতিতে বড় ভূমিকা রেখেছিল বলে জানিয়েছে ব্লুমবার্গ। রিপোর্টে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়, প্রেসিডেন্ট শির এই বার্তা ছিল ভারতের অবস্থান যাচাই করার একটি কৌশল। যদিও চিঠি পাঠানো হয়েছিল রাষ্ট্রপতি মুর্মুর কাছে, তা দ্রুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও পৌঁছে দেওয়া হয়। চিঠিতে শি যুক্তরাষ্ট্র-ভারত চুক্তিগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, যা বেইজিংয়ের স্বার্থ ক্ষুণ্ণ করতে পারে বলে তার আশঙ্কা ছিল। একইসঙ্গে তিনি বেইজিংয়ের এই প্রচেষ্টা এগিয়ে নিতে এক প্রাদেশিক কর্মকর্তার নামও উল্লেখ করেন। রিপোর্টে বলা হয়, গত জুন থেকে মোদি সরকার চীনের এই উদ্যোগকে গুরুত্ব দেওয়া শুরু করে। কারণ তখনই যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের শুল্ক-সংক্রান্ত আলাপ চলছিল এবং ট্রাম্প দাবি করেছিলেন, জম্মু-কাশ্মীরের পেহেগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত থামাতে মধ্যস্থতা করেছেন তিনিই। ট্রাম্পের শুল্ক আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে ভারত ও চীন ২০২০ সালের সীমান্ত সংঘাতের গণ্ডি পেরিয়ে আলোচনায় ফেরার প্রতিশ্রুতি দেয়। এরপর থেকেই সম্পর্কের দৃশ্যমান উন্নতি ঘটে। কয়েক সপ্তাহের মধ্যে ভারত-চীনের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হতে যাচ্ছে। চীন ভারতের জন্য ইউরিয়া রপ্তানির বিধিনিষেধ শিথিল করেছে। আর ভারত বহু বছর পর চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু করেছে। এ উন্নতির সূচনা হয়েছিল ট্রাম্পের শুল্কনীতির কারণে—যা মূলত চীন ও পরে ভারতকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে চালু হয়েছিল। মার্চে চীনা পণ্যে দ্বিগুণ শুল্ক আরোপের পর বেইজিং দিল্লিকে আহ্বান জানায় ‘আধিপত্যবাদ ও শক্তির রাজনীতির বিরোধিতায়’ একসঙ্গে কাজ করার জন্য। এ সময় শি জিনপিং বলেছিলেন, ‘হাতি আর ড্রাগনের একসঙ্গে নৃত্যই একমাত্র সঠিক পথ।’ জুলাইয়ের মধ্যে চীনা কর্মকর্তারা বারবার একই রূপক ব্যবহার করতে থাকেন। রাষ্ট্র-সমর্থিত গণমাধ্যম গ্লোবাল টাইমস এমনকি ভারত-চীনের মধ্যে ‘ব্যালেট নৃত্য’ প্রয়োজন বলেও উল্লেখ করে। এদিকে প্রধানমন্ত্রী মোদি চলতি সপ্তাহে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন। সাত বছরের মধ্যে এটাই হবে তার প্রথম চীন সফর। সর্বশেষ গত বছর রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনে শি-মোদি একই মঞ্চে উপস্থিত হয়েছিলেন। চায়না-গ্লোবাল সাউথ প্রজেক্টের প্রধান সম্পাদক এরিক ওল্যান্ডার সম্প্রতি রয়টার্সকে বলেন, ‘শি এই সম্মেলনকে ব্যবহার করতে চাইবেন এটা দেখাতে যে, একটি পর-আমেরিকান নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থা কেমন হতে পারে। হোয়াইট হাউসের জানুয়ারি থেকে শুরু হওয়া চীন, ইরান, রাশিয়া ও এখন ভারতের বিরুদ্ধে প্রচেষ্টা প্রত্যাশিত ফল বয়ে আনেনি।’ ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে এবারের এসসিও সম্মেলনই হতে যাচ্ছে সবচেয়ে বড় আকারের আয়োজন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক