গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাব নাকচ করেছে আরব দেশগুলো – বর্ণমালা টেলিভিশন

গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাব নাকচ করেছে আরব দেশগুলো

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:২৪ 128 ভিউ
মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বলেছেন, আরব দেশগুলো ফিলিস্তিনিদের সমর্থন করছে। তারা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজা থেকে সরানো এবং উপত্যকাটির নিয়ন্ত্রণ নেওয়া-বিষয়ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নাকচ করেছে। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার মিশর ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনে বৈঠক করেন। বৈঠক শেষে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই কথা জানায়। বৈঠকে গাজা পুনর্গঠনের গতি বাড়ানোর গুরুত্বের ওপর জোর দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। বদর আবদেলাত্তি বৈঠকে মার্কো রুবিওকে বলেন, মধ্যপ্রাচ্যে ‘ব্যাপক এবং ন্যায়সংগত শান্তি ও স্থিতিশীলতা’ অর্জন করতে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী তার দেশ। ফিলিস্তিনিরা গাজাসহ একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান। তাই উপত্যকাটি থেকে তাদের সরে যেতে বলার যে কোনো ধরনের পরামর্শ ফিলিস্তিনি নেতৃত্বের জন্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। আরব দেশগুলো এই ধরনের পরামর্শ ২০২৩ সালে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রত্যাখ্যান করে আসছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সোমবার বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ফিলিস্তিনিদের ওপর চলমান ‘ঐতিহাসিক অন্যায়ের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া এবং তাদের ‘বৈধ ও অবিচ্ছেদ্য অধিকার’ পুনরুদ্ধারে কাজ করা। ট্রাম্প সোমবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তার গাজা নিয়ন্ত্রণের পরিকল্পনার অধীনে ফিলিস্তিনিদের উপত্যকাটিতে ফেরার কোনো অধিকার থাকবে না। ট্রাম্পের পরিকল্পনা নিয়ে বিশ্বব্যাপী নিন্দা হচ্ছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক নেতারা বলেছেন, এই ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা