গাজার শিশুদের জন্য ভ্রাম্যমাণ ক্লিনিক হচ্ছে পোপের গাড়ি – বর্ণমালা টেলিভিশন

গাজার শিশুদের জন্য ভ্রাম্যমাণ ক্লিনিক হচ্ছে পোপের গাড়ি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৫ | ১১:১০ 133 ভিউ
প্রয়াত ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের গাড়িটি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শিশুদের জন্য একটি ভ্রাম্যমাণ ক্লিনিকে রূপান্তরিত করা হবে। এটিই তার শেষ ইচ্ছা ছিল বলে জানা গেছে। রোববার (৪ মে) এই ঘোষণা দেয় সুইডিশ টেলিভিশন। খবর মিডল ইস্ট মনিটরের। খবরে বলা হয়েছে, সুইডেনের কারিতাসের মহাসচিব পিটার ব্রুন এবং জেরুজালেমের আন্তন সাফারের সমন্বয়ে এই উদ্যোগটি পরিচালিত হচ্ছে। মৃত্যুর আগে এই প্রকল্পটি পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত অনুমোদন পেয়েছিল। ফিলিস্তিনি সংবাদ ও তথ্য সংস্থা ওয়াফার মতে, পোপ বলেছিলেন, ‘যদি এটি (গাড়ি) গাজার শিশুদের সাহায্যে আসে, তবে এটি এভাবে (ভ্রাম্যমাণ ক্লিনিক) ব্যবহার করা উচিত।’ এক সংবাদ সম্মেলনে পিটার ব্রুন বলেছেন, ভ্রাম্যমাণ ক্লিনিকটি চিকিৎসা টিমগুলোকে এমন শিশুদের কাছে পৌঁছাবে যারা গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রায় সম্পূর্ণ পতনের কারণে বর্তমানে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত। তিনি বলেন, ‘এটি কেবল একটি বাহন নয়; এটি একটি বার্তা যে বিশ্ব গাজার শিশুদের ভুলে যায়নি। ‘ প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজায় পোপের ভ্রমণের প্রতীক হয়ে ওঠা এই গাড়িটি চিকিৎসা সরঞ্জাম দিয়ে সজ্জিত থাকবে এবং প্রতিরক্ষামূলক স্তর দিয়ে সুরক্ষিত থাকবে। তবে, প্রধান চ্যালেঞ্জ হলো অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ পৌঁছে দেওয়া, কারণ দুই মাসেরও বেশি সময় ধরে উপত্যকাটিতে ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। কারিতাস জেরুজালেম চলমান সমস্যা সত্ত্বেও গাজায় মানবিক কাজ অব্যাহত রেখে মাঠ পর্যায়ের প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে। আন্তন সাফার এই যানের প্রতীকী তাৎপর্য সম্পর্কে বলেন, ‘এটি পোপের দুর্বলদের প্রতি দেখানো সহানুভূতি এবং যত্নের প্রতিফলন।’ গত ২১ এপ্রিল মৃত্যু হয়েছে ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের। তার মৃত্যুতে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় শোক প্রকাশ করে তাকে ‘একজন বিশ্বস্ত বন্ধু এবং শান্তির দূত’ হিসেবে বর্ণনা করেছে। এতে আরও উল্লেখ করা হয়, তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা বন্ধের আহ্বান জানাতে জানাতে মারা গেছেন। পোপ হিসেবে তিনি তার মেয়াদকালে ধারাবাহিকভাবে ফিলিস্তিনি অধিকারকে সমর্থন করেছেন। বারবার গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন এবং এর জনগণের জন্য আন্তর্জাতিক সাহায্যে উৎসাহিত করেছেন। তার নেতৃত্বে ফিলিস্তিন এবং ভ্যাটিকানের মধ্যে সম্পর্কও জোরদার হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা