গাজায় ১৫ জন জরুরি সেবাকর্মীকে হত্যার ঘটনা ‘মিথ্যাচারে ভরা’, প্রত্যাখ্যান ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের – বর্ণমালা টেলিভিশন

গাজায় ১৫ জন জরুরি সেবাকর্মীকে হত্যার ঘটনা ‘মিথ্যাচারে ভরা’, প্রত্যাখ্যান ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ | ১০:৫৯ 123 ভিউ
গাজায় ১৫ জন জরুরি সেবাকর্মীকে হত্যার ঘটনায় ইসরাইলি সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদনকে ‘মিথ্যাচারে ভরা’ এবং ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। রেড ক্রিসেন্টের মুখপাত্র নেবাল ফারসাখ ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘প্রতিবেদনটি মিথ্যাচারে পূর্ণ। এটি অবৈধ এবং গ্রহণযোগ্য নয়, কারণ এটি হত্যাকাণ্ডকে ন্যায্যতা দেয় এবং দায়ভার স্থানান্তর করে ফিল্ড কমান্ডের ‘ব্যক্তিগত ভুল’-এর ওপর। অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।’ গত ২৩ মার্চ ভোরে গাজার দক্ষিণাঞ্চল রাফাহ শহরের তেল আল-সুলতান এলাকায় অভিযান চালানোর সময় ইসরাইলি সেনাদের গুলিতে এই হত্যাকাণ্ড ঘটে। এতে প্যালেস্টাইন রেড ক্রিসেন্টের আটজন কর্মী, সিভিল ডিফেন্সের ছয়জন কর্মী এবং এক জাতিসংঘ কর্মী প্রাণ হারান। ইসরাইলি সামরিক বাহিনী তাদের তদন্ত প্রতিবেদনে দায় স্বীকার করলেও দাবি করেছে, ঘটনাটি একটি ‘অপারেশনাল ব্যর্থতার’ ফল। তবে রেড ক্রিসেন্ট বলছে, এটি ছিল একটি ইচ্ছাকৃত ও পরিকল্পিত হামলা, যার মাধ্যমে মানবিক সাহায্যকর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। ঘটনার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও উদ্বেগ প্রকাশ করে এ ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত দাবি করেছিল। তবে ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক এই প্রতিবেদনে দায় এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা দেখা যাচ্ছে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধের শুরু থেকেই আন্তর্জাতিক মানবিক সংস্থা ও স্বাস্থ্যকর্মীরা ইসরাইলি হামলার শিকার হয়ে আসছেন, যা আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধ আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছে জাতিসংঘ। এর আগে রেড ক্রিসেন্টের তথ্যমতে, নিহতদের মধ্যে আটজন সংস্থাটির নিজস্ব কর্মী এবং ছয়জন বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য। এ ছাড়া একজন জাতিসংঘের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার কর্মী ছিলেন। আর নিখোঁজ রয়েছেন এক উদ্ধারকর্মী। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানায়, নিহতরা আহতদের চিকিৎসা দিতে যাওয়ার সময় ইসরাইলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হন। ঘটনাটি ঘটে রাফাহর হাশাশিন এলাকায়, যেখানে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করছিল। সংস্থাটি আরও জানায়, মরদেহগুলো বালির নিচে পুঁতে ফেলা হয়েছিল। যার ফলে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ে। কিছু মরদেহ পচন ধরার কারণে শনাক্ত করাও কঠিন হয়ে যায়। রেড ক্রিসেন্টের চিকিৎসকদের ওপর এই হামলা আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলেও জানায় সংস্থাটি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি