গাজায় একই পরিবারের ১৬ সদস্যসহ নিহত ৭৫ – বর্ণমালা টেলিভিশন

গাজায় একই পরিবারের ১৬ সদস্যসহ নিহত ৭৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৫ | ৯:৪৪ 133 ভিউ
ঈদের দ্বিতীয় দিনেও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একই পরিবারের ১৬ সদস্যসহ অন্তত ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (০৭ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ভবনটি ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় অন্তত ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফিলিস্তিন সিভিল ডিফেন্স-এর মুখপাত্র মাহমুদ বাসেল আল জাজিরাকে জানান, গাজা সিটির সাবরা এলাকায় শনিবার ভোরে কোনোরকম সতর্কতা বা আগাম ঘোষণা ছাড়াই ভবনটিতে হামলা চালানো হয়েছে। এটি একটি পূর্ণাঙ্গ গণহত্যা … একটি বেসামরিক লোকজনভর্তি ভবন ধ্বংস করে দেওয়া হয়েছে। বাসেল আরও জানান, ওই ভবনের নিচে প্রায় ৮৫ জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা হামেদ কাহিল বলেন,“আমরা ঘুম থেকে উঠলাম বোমার শব্দে, ধ্বংস, চিৎকার এবং আমাদের ওপর পাথর পড়ছিল। ঈদুল আজহার দ্বিতীয় দিনে এই হামলা হয়। তিনি বলেন, এটাই দখলদারিত্বের চিত্র। ঈদের সকালে সন্তানদের হাসি দেখার পরিবর্তে আমরা এখন শিশু ও নারীদের মরদেহ টেনে বের করছি। আরেক বাসিন্দা হাসান আলখোর জানান, ভবনটি আবু শারিয়া পরিবারের ছিল। তিনি বলেন, আল্লাহ যেন ইসরায়েলি বাহিনী ও নেতানিয়াহুর বিচার করেন। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা এই হামলায় আসআদ আবু শারিয়াকে হত্যা করেছে। তারা দাবি করে, তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন ইসরায়েল আক্রমণে অংশ নিয়েছিলেন এবং তিনি মুজাহিদিন ব্রিগেডের প্রধান ছিলেন। হামাস এক বিবৃতিতে আসআদ আবু শারিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এই হামলায় তার ভাই আহমেদ আবু শারিয়াও নিহত হন। বিবৃতিতে একে নাগরিকদের বিরুদ্ধে একের পর এক নৃশংস গণহত্যার অংশ বলে উল্লেখ করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা