গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৯ জন নিহত – বর্ণমালা টেলিভিশন

গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৯ জন নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫ | ১০:৫২ 130 ভিউ
গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া এলাকায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৯ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। সিএনএন জানিয়েছে, গত জানুয়ারিতে প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা। মন্ত্রণালয় আরও জানিয়েছে, গুরুতর আহত বেশ কয়েকজনকে গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে নেওয়া হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, বেইত লাহিয়া এলাকায় দুই সন্ত্রাসীকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তারা ইসরাইলি সৈন্যদের জন্য হুমকিস্বরূপ একটি ড্রোন উড়িয়েছিল। পরে আরও কিছু সন্ত্রাসী ড্রোন পরিচালনার সরঞ্জাম সংগ্রহ করে একটি গাড়িতে প্রবেশ করে। তাদের ওপর হামলা চালানো হয়। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজার অভ্যন্তরে ইসরাইলি তাণ্ডব অব্যাহত রয়েছে। হতাহতের সংখ্যা অনেকটাই কমে এসেছে। এর মধ্যেই নতুন করে বড় আকারের হামলা চালাল ইসরাইল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা