গাজায় আরও ৫৯ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল – বর্ণমালা টেলিভিশন

গাজায় আরও ৫৯ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ June, ২০২৫ | ১১:০৮ 206 ভিউ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আরও ৫৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। তাদের মধ্যে অন্তত ১৭ জন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল-সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ কেন্দ্রে খাবার নেওয়ার চেষ্টা করছিলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। রোববার গাজার মধ্যাঞ্চলের আল-আওদা হাসপাতালের চিকিৎসকরা আলজাজিরাকে জানান, ক্ষুধার্ত পরিবারের জন্য খাবারের পার্সেল খুঁজতে থাকা নেটজারিম করিডোরের কাছে একটি জিএইচএফ কেন্দ্রে যাওয়ার সময় ইসরাইলের গুলিতে তিনজন নিহত ও কয়েক ডজন ফিলিস্তিনি আহত হন। দক্ষিণ গাজায় কমপক্ষে আরও ১০ জন ত্রাণপ্রার্থী নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। চিকিৎসকদের মতে, নিহত ও আহতদের অনেককে রাফা’র রেড ক্রস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মধ্য গাজার দেইর এল-বালাহ থেকে আলজাজিরার তারেক আবু আযম বলেন, ‘স্থানীয়রা আমাদের জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী গুলি চালানোর আগে ক্ষুধার্ত জনতাকে সতর্ক করেনি, যার ফলে ভয়াবহ বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।’ এছাড়া রোববার দক্ষিণ গাজায় একাধিক ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ছিটমহলের উত্তরে বেইত লাহিয়া শহরে একদল লোককে লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলায় আরও সাতজন নিহত হন বলে জানান চিকিৎসকেরা। মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, আবাসিক ভবনে হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এর আগে শনিবার কমপক্ষে ৭৯ জন ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে অনেকেরই ত্রাণ নিতে গিয়ে মৃত্যু হয়। মধ্য গাজার আল-আওদা এবং আল-আকসা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, নেটজারিম করিডোরের কাছে জিএইচএফ ত্রাণ বিতরণ স্থানের কাছে যাওয়ার চেষ্টা করার সময় কমপক্ষে ১৫ জন নিহত হন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বাসাসহ রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ হেফাজত আমির: জামায়াতের দীন-ইসলাম আমাদের ইসলাম নয়, মওদুদীবাদ ভ্রান্তির পথ বাংলাদেশের জন্য রুশ বাজারের নতুন দুয়ার, বাণিজ্য সম্প্রসারণে মস্কোর আগ্রহ হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ সি.এফ এর প্রতিবেদন: সেপ্টেম্বর-অক্টোবরে নিত্যপণ্যের মূল্য বেড়েছে ৭.৫২ ভাগ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’ স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা?