খামেনির প্রতি ইখওয়ানুল মুসলিমিনের সমর্থন – বর্ণমালা টেলিভিশন

খামেনির প্রতি ইখওয়ানুল মুসলিমিনের সমর্থন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৫ | ৭:২৬ 126 ভিউ
বিশ্বের মুসলমানদের প্রতি ইহুদিবাদী সত্তার বিরুদ্ধে লড়াইয়ের আহবান জানিয়ে ইরানে মার্কিন হামলার ঘটনায় খামেনির প্রতি সমর্থন জানিয়েছে মিসরের ইখওয়ানুল মুসলিমিন (মুসলিম ব্রাদারহুড)। মুসলিম বিশ্বে সবচেয়ে প্রভাবিত ও মিসরের বৃহৎ গণতান্ত্রিক ইসলামপন্থী আন্দোলন ইখওয়ানুল মুসলিমিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনিকে পাঠানো এক খোলা চিঠিতে এ সমর্থন জানান। ইখওয়ানুল মুসলিমিনের পক্ষ থেকে, তাদের ভারপ্রাপ্ত মুরশিদে আম (প্রধান) ড. সালাহ আব্দুল হক স্বাক্ষরিত, একটি খোলা চিঠি তাদের অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রকাশ করেছে। যে চিঠিটি ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ আয়াতুল্লাহ আলি খামেনির উদ্দেশ্যে লেখা। খোলা চিঠিতে ড. সালাহ আব্দুল হক লিখেন, ইরান ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি, সালাম গ্রহণ করবেন। মুসলিম বিশ্বের এই দুর্দিনে আরব বিশ্ব যখন চুপচাপ দর্শকের ভূমিকায়- মুসলিম ব্রাদারহুডের এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। বিংশ শতাব্দীতে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম মুভমেন্ট ‘ইখওয়ানুল মুসলিমিন’ এবং শহীদ ইমাম হাসান আল বান্নার উত্তরসূরি বর্তমান নেতৃবৃন্দ; সকলের প্রতি সালাম ও মোবারকবাদ জানাই। তারা দখলদার ইসরাইলের বিরুদ্ধে, ফিলিস্তিন ও ইরানের পক্ষে শক্তিশালী স্ট্যান্ড নিয়েছেন। আমার পক্ষ থেকে এবং ইখওয়ানুল মুসলিমিন মুভমেন্টের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই, ইরানের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে, অব্যাহত থাকবে এবং সকল ধরনের সংহতি পুনরায় ঘোষণাও করছি। দখলদার ইসরাইলের বর্বর ও অপরাধমূলক আগ্রাসনের বিরুদ্ধে, আমরা আপনাদের পাশে রয়েছি, থাকব ইনশাআল্লাহ।। আমরা শহীদ হওয়া সকল নেতৃত্ব, আলেম এবং সাধারণ ইরানি নাগরিকদের জন্য গভীর শোক প্রকাশ করছি এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা বিশ্বাস করি, দখলদার ইসরাইলের এই আগ্রাসন ফিলিস্তিনের ওপর চলমান দখলদারিত্বের নতুন একটি ধাপ। এই আগ্রাসনের মূল লক্ষ্যই হলো, ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের পেছনে থাকা শক্তিগুলোকে দুর্বল করা। যেকোনো মূল্যে মুসলিম উম্মাহর শক্তিগুলোকে নিঃস্ব করে দেয়া। আমরা ধর্মীয়, আধ্যাত্মিক, সভ্যতাগত এবং ভূ-রাজনৈতিক দিক থেকে একই জাতি। ইসরাইল আমাদের জাতি বা সম্প্রদায়ের মধ্যে পার্থক্য করে না। আমাদের প্রাথমিক অস্ত্র ইসলামী উম্মাহর ঐক্য। অতীতের বিভাজন কাটিয়ে উঠতে এবং ‘ইহুদিবাদী সত্তার মুখোমুখি হওয়ার’ দিকে তাদের মনোযোগ পুনর্নির্দেশ করার জন্য মুসলিম শক্তিগুলোকে এগিয়ে আসতে হবে। ইসরাইলি ও মার্কিন নেতাদের খামেনির হত্যার হুমকির পর খামেনির প্রতি সমর্থন জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করার পর ড. সালাহ আব্দুল হকে চিঠিটি এলো। এ প্রসঙ্গে চিঠিতে তিনি বলেন, ‘‘(খামেনিকে) হত্যার হুমকি বোকামি এবং বেপরোয়া। এর ভয়াবহ পরিণতি হবে। এটি সম্পূর্ণ নিন্দনীয়। আজ আমরা তার চারপাশে আরো দৃঢ়প্রতিজ্ঞ এবং ঐক্যবদ্ধ।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা