কৌশলগত অংশীদারত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান-আজারবাইজান – বর্ণমালা টেলিভিশন

কৌশলগত অংশীদারত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান-আজারবাইজান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ | ১১:০৪ 105 ভিউ
পাকিস্তান ও আজারবাইজান পারস্পরিক কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণ এবং উভয় দেশের স্বার্থে বিনিয়োগের নতুন সুযোগ অনুসন্ধানে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আজারবাইজানের লাচিন শহরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এ অঙ্গীকারের পুনরাবৃত্তি ঘটে। মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এআরওয়াই নিউজ। বৈঠকে দুই নেতা রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং এসব ক্ষেত্রে সম্পর্কের ক্রমবর্ধমান গতিপ্রবাহে সন্তোষ প্রকাশ করেন। পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, সব পরিস্থিতিতে দুই দেশই একে অপরের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও এই সংহতি বজায় থাকবে। এই বৈঠকটি আজারবাইজানের স্বাধীনতা দিবসে অনুষ্ঠেয় পাকিস্তান-আজারবাইজান-তুর্কি ত্রিপাক্ষিক বৈঠকের প্রাক্কালে অনুষ্ঠিত হয়, যা দুই নেতার বৈঠকে একটি প্রতীকী মাত্রা যোগ করে। প্রধানমন্ত্রী শেখবাজ প্রেসিডেন্ট আলিয়েভ ও আজারবাইজানের জনগণকে এই গুরুত্বপূর্ণ জাতীয় দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি সাম্প্রতিক পাকিস্তান-ভারত উত্তেজনার সময় আজারবাইজানের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, ভারতীয় উসকানির মুখে আজারবাইজানের নেতৃত্ব ও জনগণের প্রকাশ্য সংহতি পাকিস্তানের জন্য গভীর তাৎপর্যপূর্ণ। শাহবাজ বলেন, মার্কা-এ-হক-এ পাকিস্তানের সাফল্যে আজারবাইজানের জনগণ উদ্দীপনার সঙ্গে উদযাপন করেছে। বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক দিক পর্যালোচনা করেন এবং রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতার ইতিবাচক গতিপথে সন্তুষ্টি প্রকাশ করেন। তারা কৌশলগত অংশীদারত্বকে আরও বহুমাত্রিক করে তুলতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেন। পাক প্রধানমন্ত্রী বলেন, অতীতের মতো ভবিষ্যতেও দুই দেশ একে অপরের পাশে থাকবে। আজারবাইজান বিনিয়োগ অগ্রগতির লক্ষ্যে প্রতিনিধি দল বিনিময়ে সম্মত হয়েছে। এ বিষয়ে খুব শিগগিরই দ্বিপাক্ষিক পর্যায়ে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। শাহবাজ শরিফ উল্লেখ করেন, লাচিন শহরে এই বৈঠক হওয়া এক প্রতীকী ও আবেগঘন মুহূর্ত—যা আজারবাইজানের পুনরুদ্ধার ও দৃঢ় সংকল্পের প্রতিফলন। বৈঠক শেষে উভয় নেতা পাকিস্তান-আজারবাইজান অংশীদারত্ব আরও জোরদার করার এবং দ্বিপাক্ষিক ও আঞ্চলিক পর্যায়ে অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফতেমি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা