কেন ইরান ছেড়ে যাচ্ছেন না দেশটির ইহুদিরা? – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
৭:৪৬ পূর্বাহ্ণ
157 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

কেন ইরান ছেড়ে যাচ্ছেন না দেশটির ইহুদিরা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:৪৬ 157 ভিউ
চলমান উত্তাজনাপূর্ণ মধ্যপ্রাচ্য পরিস্থিতির মাঝেও ইরান ছেড়ে অন্য কোথায় চলে যাচ্ছেন না দেশটিতে বসবাসকারী ইহুদিরা। এ বিষয়ে ইসরাইলের একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও ইরান বিষয়ক বিশেষজ্ঞ বলেছেন, ইরানের ইহুদিরা দেশটির জাতীয় পরিচিত ও সংস্কৃতি নিয়ে তীব্র গর্ব অনুভব করেন। যদিও পশ্চিমা গণমাধ্যমগুলোতে ইরানের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচারের অংশ হিসেবে বলা হয় যে, দেশটির ইহুদিদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। তবে বাস্তবতা পুরোপুরি ভিন্ন। কারণ ইরানের ইহুদিরা দেশটিতে বসবাসের কারণে এবং এখানে তাদের উত্তরাধিকার নিয়ে গর্ব অনুভব করেন। সম্প্রতি ইহুদিদের সংবাদ সিন্ডিকেট জেএনএস তাদের সঙ্গে ইরানের সম্পর্ক বিষয়ে একটি স্মারক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিমা মিডিয়াগুলোতে ইরান সম্পর্কে নেতিবাচক প্রচারণা থাকা সত্ত্বেও দেশটির বর্তমান সরকার ও রাষ্ট্র-ব্যবস্থার সঙ্গে ইরানি ইহুদি সমাজের কোনো ধরনের উত্তেজনা নেই। ইরান বিষয়ক বিশিষ্ট ইসরাইলি বিশেষজ্ঞ ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা ডেভিড নিইসান গত ১৬ মাসে ইহুদি সমাজের নানা পরিবর্তনের আলোকে বলেছেন, ইরানের ইহুদিদের জাতীয় পরিচিতি ইরানের সঙ্গে যুক্ত, আর এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। নিইসানেরও জন্মস্থান ইরান এবং তিনি সেখানেই বেড়ে ওঠেন। ইরানে ইহুদিদের অবস্থা সম্পর্কে নিইসার আরও লিখেছেন, ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর ইরান থেকে উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি চলে যায়। তা সত্ত্বেও ইরানের ইহুদি সমাজ পুরোপুরি তাদের ইহুদি ধাঁচের জীবনধারা রক্ষা করেছে এবং ইসলামি রাষ্ট্র ও সরকারের পক্ষ থেকে তাদের ওপর কোনো ধরনের অসুবিধা আরোপ করা হয়নি। ইরানে ইহুদিদের ৩০টি সক্রিয় সিনাগগ বা উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য ইহুদি সমিতি বা সংস্থা কোনো ধরনের হয়রানির শিকার হয়নি এবং তারা স্বাধীনভাবে তাদের ইহুদি-জীবন-ধারা রক্ষা করছে। ইরানের সংবিধানে স্বীকৃত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলোর অধিকার রক্ষার কথা বলা হয়েছে। এমনকি ইরানের সংসদ মজলিসে তাদের প্রতিনিধিত্বও রয়েছে। ইরানি ইহুদিদের সুদীর্ঘ ইতিহাস ও গভীর শেকড় ইরানের ইহুদিদের রয়েছে দীর্ঘ দিনের ইতিহাস, যা আড়াই হাজার বছরের চেয়েও বেশি পুরোনো। তাদের শেকড় বেশ গভীর। বিশ্বের সবচেয়ে প্রাচীন ইহুদি জনগোষ্ঠীগুলোর অন্যতম হলো ইরানি ইহুদি সমাজ। ইরানে বিভিন্ন সরকার বা রাজবংশের শাসনামলে ইহুদিরা দেশটির সমাজের অন্যতম অংশ হিসেবে গুরুত্ব পেয়েছে এবং তাদের অনেকেই ইরানের সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবস্থানের অধিকারী। ধর্মীয় স্বাধীনতা ইরানের ইহুদিরা সব যুগে ও সব ধরনের সরকারের শাসনামলে দেশটির অন্যতম ধর্মীয় সম্প্রদায় হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং তাদের ধর্মীয় স্বাধীনতাও সুনিশ্চিত করা হয়েছে। ইরানের ইহুদিরা দেশটির অন্যান্য সম্প্রদায় ও সংস্কৃতির সঙ্গে লেনদেন বজায় রেখেছে। তারা ইরানের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষা ক্ষেত্রে ভূমিকা রেখেছে এবং এখনো ইরানি সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইরানের ইহুদিরা তাদের নিজস্ব সংস্কৃতি ও ধর্মীয় পরিচিতি রক্ষা করাকে বেশ গুরুত্ব দিয়ে আসছে এবং ইরানের বিভিন্ন অঞ্চলে তথা শহর ও গ্রামে তারা এইসব স্বাতন্ত্র্য বজায় রেখেছে। ইরানের রাজনৈতিক ও সামাজিক পরিবেশের কারণেই ইরানি ইহুদিদের অনেকেই দেশত্যাগ করছেন না বা মুহাজির হচ্ছেন না। মোটকথা, ইরানের ইহুদিরা কোনো ধরনের বাধা-বিঘ্ন ছাড়াই ইরানে বসবাস করছে এবং তারা এই দেশটির ইতিহাস ও সংস্কৃতির অংশ হিসেবে বিবেচিত। উল্লেখ্য, ইহুদি ধর্মের নাম ভাঙিয়ে ও এই ঐশী ধর্মর বিকৃত ব্যাখ্যার আলোকে ফিলিস্তিনে জবরদখলের মাধ্যমে ইহুদিবাদী ইসরাইল গড়ে তুলেছে ইহুদিবাদীরা। এ কাজে তাদেরকে সহায়তা দিয়েছে উপনিবেশবাদী পশ্চিমা শক্তিগুলো ও বিশ্ব-সাম্রাজ্যবাদী আর আধিপত্যকামী মহল। এই শাসকগোষ্ঠী বিশ্বের যে কোনো অঞ্চল থেকে ইহুদিদের ইসরাইলে আসতে উৎসাহ যোগায় এবং সেখানে তাদের ব্যাপক সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভনও দেখায়। কিন্তু এসব প্রলোভন সত্ত্বেও ইহুদিদের মধ্যে অনেকেই উগ্র ইহুদিবাদ বা বর্ণবাদী এই মতবাদকে প্রত্যাখ্যান করেন। এছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে ফিলিস্তিনিদের ব্যাপক প্রতিরোধের কারণে ও নিরাপত্তাহীনতার কারণে ইহুদিবাদী ইসরাইল থেকে অনেকে ইহুদিই নিজ নিজ দেশে ফিরে যাচ্ছে, তথা বিপরীত অভিবাসন ক্রমেই বাড়ছে। সূত্র: ইরনা ও মেহের নিউজ

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!