কী আছে ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে? – বর্ণমালা টেলিভিশন

কী আছে ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ July, ২০২৫ | ৮:০৬ 282 ভিউ
গাজার যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকবে তা আল জাজিরার হাতে এসেছে। শনিবার প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০ দিনের অস্থায়ী এই যুদ্ধবিরতির নিশ্চয়তা দেবেন। হামাস জানিয়েছে, তারা ১০ জন জীবিত ইসরাইলিকে মুক্তি দেবে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিন থেকে শুরু করে বন্দি এবং ১৮ জন বন্দির মরদেহ ফিরিয়ে দেওয়া হবে। এই চুক্তি অনুযায়ী গাজায় অত্যন্ত প্রয়োজনীয় সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়া হবে। খাবারসহ অন্যান্য সরবরাহ জাতিসংঘ এবং রেড ক্রিসেন্টসহ সম্মত চ্যানেলের মাধ্যমে বিতরণ করা হবে। ইসরাইলি বাহিনীর সব আক্রমণাত্মক সামরিক তৎপরতা থেমে যাবে। অন্যান্য সামরিক ও নজরদারি কার্যক্রম প্রতিদিন ১০ ঘণ্টার জন্য স্থগিত থাকবে। যুদ্ধবিরতির সময়কালে, ইসরাইল উত্তর গাজা, নেতজারিম করিডোর এবং দক্ষিণ গাজায় তার বাহিনী পুনরায় মোতায়েন করবে। এই প্রস্তাব অনুসারে অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য আলোচনা শুরু করার কথা বলা হয়েছে। এর আগে শুক্রবার (৪ জুলাই) এয়ারফোর্স ওয়ানে একজন সাংবাদিক ট্রাম্পকে জানান, সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দিয়েছে। এরপর ট্রাম্প একে স্বাগত জানিয়ে বলেন, আগামী সপ্তাহে এ বিষয়ে একটি চুক্তি হতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বাসাসহ রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ হেফাজত আমির: জামায়াতের দীন-ইসলাম আমাদের ইসলাম নয়, মওদুদীবাদ ভ্রান্তির পথ বাংলাদেশের জন্য রুশ বাজারের নতুন দুয়ার, বাণিজ্য সম্প্রসারণে মস্কোর আগ্রহ হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ সি.এফ এর প্রতিবেদন: সেপ্টেম্বর-অক্টোবরে নিত্যপণ্যের মূল্য বেড়েছে ৭.৫২ ভাগ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’ স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা?