কাশ্মীর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক মন্তব্যকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান – বর্ণমালা টেলিভিশন

কাশ্মীর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক মন্তব্যকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ | ১১:১৮ 128 ভিউ
জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক মন্তব্যকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও পাকিস্তানের খবরে জানানো হয়েছে, ভারতের দাবি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ‘অবৈধ ও বাতিলযোগ্য’। শুক্রবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। শুক্রবার ইসলামাবাদে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকত আলী খান বলেন, ‘ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীরকে ‘ইউনিয়ন টেরিটরি’ হিসেবে ঘোষণা দেওয়ার কোনো আইনি বৈধতা নেই।’ তিনি আরও বলেন, জম্মু ও কাশ্মীর একটি বিবাদিত অঞ্চল, যা জাতিসংঘ স্বীকৃত। এই অঞ্চলের চূড়ান্ত ভবিষ্যৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত। এক প্রশ্নের উত্তরে শাফকাত খান জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পাকিস্তান সম্পর্কে করা মন্তব্যের প্রতি ইসলামাবাদ নজর দিয়েছে। তিনি বলেন, ‘ভারতের নেতৃত্ব পর্যায়ক্রমে যেভাবে পাকিস্তানকে তাদের অভ্যন্তরীণ কথাবার্তায় জড়িয়ে রাখছে, তা অত্যন্ত দুঃখজনক এবং তাদের সীমাহীন আসক্তি প্রকাশ করে।’ শাফকাত খান ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সেই মন্তব্যকেও কটাক্ষ করেন, যেখানে তিনি বলেছিলেন, পাকিস্তান নিয়ে তিনি ‘মূল্যবান সময় নষ্ট করতে চান না’। মুখপাত্র বলেন, ‘এই মন্তব্যটাই সবচেয়ে বড় বিদ্রূপ।’ ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযোগকে ‘অবিরাম কুৎসা প্রচার’ আখ্যা দিয়ে পাকিস্তানের মুখপাত্র বলেন, ‘সন্ত্রাসবাদের শিকার হওয়ার যে মিথ্যা গল্প ভারত ছড়াচ্ছে, তা তাদের নিজেদের মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসবাদে জড়িত থাকার ইতিহাস থেকে আন্তর্জাতিক দৃষ্টি সরাতে পারবে না।’ তিনি ভারতকে ‘ভিত্তিহীন দাবি’ বন্ধ করে ৭৭ বছর ধরে চলা জম্মু ও কাশ্মীরে ‘বলপ্রয়োগমূলক দখল’ শেষ করার আহ্বান জানান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা