কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ – বর্ণমালা টেলিভিশন

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৬ | ৫:১৪ 0 ভিউ
কক্সবাজারের রামু উপজেলায় বন্যার পানিতে নিখোঁজ হওয়ার প্রায় ২৮ ঘণ্টা পর ইব্রাহিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জেলায় টানা ভারী বর্ষণ, বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। সোমবার (১৩ জুলাই) দুপুর ২টার দিকে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের মহেশকুম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম স্থানীয় বাসিন্দা ছৈয়দ হোসেনের ছেলে। রামু প্রেসক্লাবের সভাপতি কাজী মামুন জানান, বাঁকখালী নদীর সঙ্গে সংযুক্ত কলারঝিরি ছড়ার ওপর নির্মিত একটি বাঁশের সাঁকো পার হওয়ার সময় রোববার সকাল ১০টার দিকে ইব্রাহিম পানিতে পড়ে নিখোঁজ হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও কোনো সন্ধান পাননি। পরে সোমবার দুপুরে তিনি যেখানে পানিতে পড়েছিলেন, সেখানেই তার মরদেহ ভেসে ওঠে। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, নিখোঁজের বিষয়ে প্রশাসনকে আগে জানানো হয়নি। তবে মরদেহ উদ্ধারের পর বিষয়টি জানতে পেরেছি। নিহতের পরিবারের জন্য সরকারি আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে। এর আগে রবিবার একই উপজেলায় বন্যার পানিতে ভেসে গিয়ে নিরঞ্জন দাশ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সপ্তাহের বেশি সময় ধরে চলা টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে কক্সবাজারে এখন পর্যন্ত ৩৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে পাহাড়ধসে মারা গেছেন ১৯ জন, যাদের ১৩ জনই রোহিঙ্গা। এছাড়া বন্যার পানিতে ডুবে মারা গেছেন আরও ১৪ জন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক